Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
প্রতিদিন গোছা গোছা চুল উঠছে? রান্নাঘরের এই ৬ উপাদানেই বন্ধ হবে চুল পড়া!
চুল পড়ার সমস্যা নিয়ে কম-বেশি আমরা সকলেই ভুক্তভোগী। ধুলো-বালি, দূষণ, চুলে সঠিক পরিচর্যার অভাব, হরমোনের ভারসাম্যহীনতা এবং বিভিন্ন শারীরিক সমস্যার কারণে গোছা গোছা চুল উঠতে থাকে। চুল পড়া আটকাতে আমরা কত পদ্ধতিই না অনুসরণ করি। কখনও নামীদামি প্রোডাক্ট, কখনও বা ঘরোয়া উপায়ও আমরা কাজে লাগানোর চেষ্টা করি। কিন্তু কোনও কিছুতেই স্থায়ীভাবে সুরাহা মেলে না!
তবে রান্নাঘরের কিছু জিনিস কিন্তু এই সমস্যায় বেশ কার্যকর। স্বাস্থ্যকর চুলের বৃদ্ধি এবং চুল পড়া কমাতে (Hair Fall) আপনার রান্নাঘরে থাকা এই উপাদানগুলি ব্যবহার করে দেখতেই পারেন।

অ্যালোভেরা - অ্যালোভেরা জেলে রয়েছে এনজাইম, যা চুলের বৃদ্ধি ঘটায়। স্ক্যাল্পে এবং চুলে ফ্রেশ অ্যালোভেরা জেল লাগান। ৩০ মিনিট পর মাথা ধুয়ে ফেলুন।
নারকেল তেল - ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ নারকেল তেল চুলে পুষ্টি যোগায়, চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমায়। স্ক্যাল্প এবং চুলে ভালো ভাবে নারকেল তেল ম্যাসাজ করুন। কয়েক ঘণ্টা পর শ্যাম্পু করে নিন।
পেঁয়াজের রস - পেঁয়াজের রসে রয়েছে সালফার যৌগ। এই উপাদান চুলের বৃদ্ধিতে সাহায্য করে। মাথার ত্বকে পেঁয়াজের রস লাগিয়ে আধ ঘণ্টা অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে ফেলুন।
ডিম - ডিম প্রোটিন এবং বায়োটিন সমৃদ্ধ। এই উভয় উপাদানই চুলের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর। একটি ডিমের সঙ্গে এক টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলে ও স্ক্যাল্পে লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন।
মেথি বীজ - মেথি বীজে প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড থাকে, যা চুল পড়া রোধে এবং চুলের বৃদ্ধিতে দারুণ কার্যকর। সারারাত জলে মেথি বীজ ভিজিয়ে রেখে পরদিন পেস্ট বানিয়ে নিন। মাথার ত্বকে এবং চুলে এই পেস্ট লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করুন।
কারি পাতা - কারি পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রোটিন, যা চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে। নারকেল তেলে এক মুঠো কারি পাতা দিয়ে কিছুক্ষণ ফোটান। এই তেল দিয়ে স্ক্যাল্প ও চুলে ম্যাসাজ করুন। কয়েক ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।
টক দই - দই প্রোবায়োটিক সমৃদ্ধ, যা স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিতে সাহায্য করে। মধুর সঙ্গে টক দই মিশিয়ে চুলে ও মাথার ত্বকে লাগান। আধ ঘণ্টা পর শ্যাম্পু করে নিন।
আমলকি - ভিটামিন সি সমৃদ্ধ আমলকি চুলের জন্য খুব উপকারী। চুলের বৃদ্ধিতে এবং চুল পড়া কমাতে সাহায্য করে আমলকি। নারকেল তেলের সঙ্গে আমলা পাউডার মিশিয়ে চুলে এবং স্ক্যাল্পে লাগান। কয়েক ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।



Click it and Unblock the Notifications
