Hair Care Tips: কেরাটিন ট্রিটমেন্ট করিয়ে চুলের বেহাল দশা? জানুন চুলের যত্নে জরুরি টিপস

By Bhagysree Sarkar

Hair Care Tips: চুল পছন্দ করেন না এমন নারী খুঁজে পাওয়া যাবে না। অনেকেই চুলের সৌন্দর্য্যে নানান ট্রিটমেন্ট করে থাকেন। বর্তমানে বেশ কিছু বছর ধরে ট্রেন্ডিং হেয়ার স্ট্রেটনিং (Hair straightening)। আর এজন্য বেশিরভাগ মহিলারাই বেছে নেন কেরাটিন ট্রিটমেন্টকে (Keratin treatment)। কারণ এটি চুলে প্রোটিনের প্রাকৃতিক গঠনে সাহায্য করে। এই ট্রিটমেন্টে চুলে নন-স্টিকি দ্রবণ হিসাবে প্রয়োগ করা হয়। যা নরম, চকচক চুল পেতে সাহায্য করে।

কেরাটিন ট্রিটমেন্ট মূলত ফ্রিজি, নিষ্প্রাণ এবং দুর্বল চুলের উন্নতি করতে ব্যবহার করতে সাহায্য করে। সঙ্গেই চুলকে মজবুত ও ম্যানেজেবল করে তোলে। কিন্তু এই ট্রিটমেন্টের পর অনেক মহিলাদেরই বেশ কিছু অভিযোগ থাকে। যেমন- চুল উঠে যাওয়া, রুক্ষ-শুষ্ক হয়ে যাওয়া ইত্যাদি। তাই ট্রিটমেন্ট করার পরে ফলাফলগুলি দীর্ঘস্থায়ী করতে এবং চুলকে সুস্থ রাখতে কিছু পদ্ধতি অবলম্বন করা জরুরি। যেমন-

ছবি সৌজন্য- pexels

কেরাটিন ট্রিটমেন্ট পরে চুলের যত্নের (Hair Care) পদ্ধতি:

. সালফেট-মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন-
কেরাটিন ট্রিটমেন্ট করার পর একটি সালফেট-মুক্ত শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করা জরুরি। সালফেট থাকা জিনিসগুলি দ্রুত কেরাটিন আবরণ কমাতে পারে। যা থেকে চুলে রুক্ষতা এবং কুঁচকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তবে সালফেট-মুক্ত পণ্য আপনার চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

. গরম জল এড়িয়ে চলুন-
অনেকেরই শীত হোক বা অন্য ঋতু, হালকা গরম বা উষ্ণ জলে চুল ধোয়ার অভ্যাস রয়েছে। যা করা একেবারেই অনুচিত। মনে রাখবেন, গরম জল কেরাটিন স্তরকে দুর্বল করে দিতে পারে। যা আপনার চুলকে আরও শুষ্ক করে তোলে। তাই চুল ধোয়ার জন্য ঠাণ্ডা জল বেছে নিন। এতে চুলের উজ্জ্বলতা ও শক্তি বজায় থাকবে।

. ঘন ঘন চুল ধোয়া এড়িয়ে চলুন-
কেরাটিন ট্রিটমেন্ট পরে সপ্তাহে মাত্র ২-৩ বারই চুল ধোবেন, তার বেশি নয়। বারবার চুল ধোয়ার কারণে চুলের গোড়া দুর্বল করে দেয়, যার ফলে চুল ঝরে পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

রাতে চুল ঢেকে ঘুমান:
রাতে ঘুমানোর সময় একটি সিল্ক স্কার্ফ বা স্লিপিং ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন। এতে চুল রুক্ষ হওয়া থেকে রক্ষা পাবে। সঙ্গেই কেরাটিন স্তর দীর্ঘস্থায়ী হতেও সাহায্য করবে। এটি চুল ঝড়ে পড়াও প্রতিরোধ করে।

অতিরিক্ত রাসায়নিক ব্যবহার এড়িয়ে চলুন:
হেয়ার স্প্রে, জেল বা অন্যান্য রাসায়নিক দ্রব্যের ব্যবহার চুলের উপর কম করতে হবে। এতে কেরাটিন স্তর ক্ষতিগ্রস্ত হতে পারে।

হিট স্টাইলিং এড়িয়ে চলুন:
হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার এবং কার্লিং আয়রনের মতো হিট স্টাইলিং টুলের ব্যবহার কমিয়ে দিন। তবে একান্তই যদি এসবের ব্যবহার করতে হয়, তবে অবশ্যই এগুলির ব্যবহারে আগে হিট প্রোটেকশন স্প্রে প্রয়োগ করতে ভুলবেন না।

Story first published: Friday, November 8, 2024, 15:05 [IST]
X
Desktop Bottom Promotion