গরমে ত্বক হাইড্রেট ও মসৃণ রাখতে স্কিনকেয়ার রুটিনে রাখুন বাড়ির বানানো এই বডি স্ক্রাব!

By Bhagysree Sarkar

গ্রীষ্মের দিনগুলিতে আমাদের ত্বকের সৌন্দর্য বজায় রাখতে বহু কাঠখর পোড়াতে হয়। শুধুমাত্র সানস্ক্রিন বা বাড়ির বাইরে না বের হলেই হবে না, দরকার সঠিক যত্নের। গরমের মাসগুলিতে বিশেষ যত্ন নেওয়ারও প্রয়োজন থাকে। আপনি এই সময় অনেক উপায়ে ত্বককে সজীব ও সতেজ রাখতে পারেন। তবে এই মাসগুলিতে ত্বককে হাইড্রেট রাখা অন্যতম চ্যালেঞ্জগুলির মধ্যে একটি।

বাড়ির বাইরে নিত্যদিন যেসমস্ত মানুষদের যেতে হয়, রোদের জন্য তাঁদের ত্বকে কালো দাগ সহ অন্যান্য সমস্যা দেখা দেয়। তাই এই সময় বডি স্ক্রাবিংয়ের প্রয়োজনীয়তা অন্য ঋতুর তুলনায় বেশি থাকে। বাড়িতে বানানো এই ৩ টি মাস্কই দেবে আপনাকে উজ্জ্বল ও মোলায়েম ত্বক। চলুন দেখে নেওয়া যাক-

honey
  • চিনি এবং মধু

যতটা মিষ্টি শোনায়, এই কম্বোটি ততটাই কার্যকরী। চিনি এবং মধু ত্বককে এক্সফোলিয়েট করে এবং ত্বকের মৃত কোষ দূর করে। দুটি উপাদান একসাথে মিশিয়ে সহজেই একটি স্ক্রাব বানিয়ে ফেলতে পারেন। ঘরে তৈরি এই বডি স্ক্রাবটি ত্বকের জন্য খুব পুষ্টিকর এবং হাইড্রেটিং।

  • হলুদ এবং বেসন

হলুদের গুণ সকলেরই জানা। এটি একটি প্রাকৃতিক ত্বক উজ্জ্বলকারী উপাদান। যুগ যুগ ধরে ত্বক সংক্রান্ত সমস্যায় ব্যবহৃত হয়ে আসছে। আধা টেবিল চামচ হলুদের সাথে দুই টেবিল চামচ বেসন মিশিয়ে নিন। এবার কাঁচা দুধ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। বেসন মৃত কোষ দূর করতে সক্ষম। সঙ্গেই পাবেন উজ্জ্বল ত্বক।

  • লেবুর রস এবং চিনি

হলুদের মতো লেবুও একটি প্রাকৃতিক উজ্জ্বলতা এবং ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে। এটি উজ্জ্বল ত্বকের জন্য স্কিনকেয়ার রুটিনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। দুই টেবিল চামচ লেবুর রসের সাথে মিহি চিনি মিশিয়ে সারা শরীরে স্ক্রাব করুন। সপ্তাহখানেকের মধ্যেই ফল হাতে-নাতে পাবেন।

ভালো ফলাফলের জন্য সপ্তাহে দুই বা তিনবার ঘরে তৈরি এই স্ক্রাবগুলি ব্যবহার করুন। প্রতিদিন এগুলি লাগালে ত্বকে জ্বালাপোড়া হতে পারে। তাই সাবধান। তবে স্নান সেরে আপনার পছন্দের হাইড্রেটিং বডি ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না।

Story first published: Thursday, June 27, 2024, 20:15 [IST]
X
Desktop Bottom Promotion