বর্ষাকালে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন ই-সমৃদ্ধ এই ফলগুলি, নিয়ন্ত্রণে থাকবে চুল পড়ার সমস্যা

By Bhagysree Sarkar

অন্যান্য ঋতুর তুলনায় বর্ষাকালে আমাদের চুল পড়ার সমস্যা বেড়ে যায়। এই সময়ে এই সমস্যা ঠেকানো ভীষণ কঠিন হয়ে পড়ে। স্নান করতে গেলে বা চুলে হাত দিলেই গাদা গাদা চুল ঝরে পড়ে। এমন পরিস্থিতিতে আপনি কী করবেন এই চিন্তাতেই, কপাল এ চিন্তার ভাঁজ পড়েছে। কী করবেন, কী খাবেন এসব ভেবেই দিন শেয হয়ে যায়। কিন্তু কী করা উচিত এই সময়ে তা আর বুঝে ওঠা হয় না।

বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে চুল পড়ার সমস্যা খুব স্বাভাবিক। উচ্চ আর্দ্রতার কারণে আপনার মাথার ত্বক স্বাভাবিকের তুলনায় বেশি ঘামতে থাকে। এই ঘাম ও সিবাম ছিদ্রগুলিকে ব্লক করতে পারে। যার ফলস্বরূপ অত্যধিক চুল উঠে যাওয়ার সমস্যা। তবে আপনি জানলে অবাক হবেন, এমন কিছু ফল রয়েছে, যা এই বর্ষায় খেলে আপনারও মুঠো মুঠো চুল পড়ে যাওয়ার সমস্যা মিটে যাবে। যেমন -

hair fall
  • ব্ল্যাকবেরি

বর্ষায় চুল পড়া থেকে আপনার চুলকে রক্ষা করার সর্বোত্তম উপায় হল একটি ভালো খাদ্যাভ্যাস। একটি ভালো ডায়েটে অবশ্যই ভিটামিন ই সমৃদ্ধ খাবার এবং ফল অন্তর্ভুক্ত করতে হবে। আপনি প্রতিদিন ব্ল্যাকবেরি কিছুটা পরিমাণে খেতে পারেন। এক মাসেই দেখবেন এই সমস্যা অনেকটাই মিটে গিয়েছে।

  • ক্র্যানবেরি

আমরা সকলেই জানি, ভিটামিন ই আমাদের ত্বক ও চুল উভয়ের জন্যই অত্যন্ত প্রয়োজনীয়। এই উপাদান সত্যিই চুলের বৃদ্ধিতে এবং এমনকি চুল পড়া কমাতেও কার্যকরী। ক্র্যানবেরি ভিটামিন ই সমৃদ্ধ একটি ফল। যা খাওয়া অত্যন্ত উপকারী।

  • আম

গ্রীষ্মের দিন থেকেই আমের চাহিদা বাড়ে। অনেকেই মরশুমের ফল ভেবে খান, অনেকে আবার স্বাদের জন্য। তবে আপনি কি জানেন, আম আমাদের চুল উঠে যাওয়ার সমস্যা থেকেও মুক্তি দিতে পারে। আম অত্যন্ত পুষ্টিকর, যা এর বৈশিষ্ট্য। এটি পুষ্টি ও খনিজ পদার্থে ভরপুর এবং বিশেষ করে ভিটামিন ই সমৃদ্ধ। যা আপনার অতিরিক্ত চুল ওঠার সমস্যা মেটাবে।

  • কিউই

কিউই হল ভিটামিন ই সমৃদ্ধ আরও একটি সুস্বাদু ফল। এই বর্ষায় আপনার খাদ্যতালিকায় এই ফল অবশ্যই যোগ করুন। কিউই অন্যান্য খনিজ এবং ভিটামিন এবং ফাইবারেও প্রচুর সমৃদ্ধ। যা খুব সহজেই আপনার এই সমস্যা মেটাবে।

X
Desktop Bottom Promotion