Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
স্যাঁতস্যাঁতে বর্ষাতেও মসৃণ-উজ্জ্বল ত্বক ধরে রাখুন সহজ এই কয়েকটি উপায়ে!
বর্ষাকালে ত্বকের যত্ন নেওয়া খুবই জরুরি। কারণ, এই সময় পরিবেশে আর্দ্রতা বেড়ে যায়, যা ত্বকে প্রভাব ফেলে। বাড়ে ত্বকের নানা সমস্যাও। বর্ষাকালের এই আর্দ্রতার কারণে ত্বকে তৈলাক্তভাব সঙ্গে ব্রণ ও ফুসকুড়ির মতো সমস্যা দেখা দেয়। তাই এই সময় ত্বকের যত্নের জন্য নিয়মিত ক্লিনজিং এবং ময়েশ্চারাইজিং-এর ব্যবহার অপরিহার্য। দিনে দুবার ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগাতে হবে।
তবে মনে রাখবেন, বর্ষাকালেও বাড়ির বাইরে যাওয়ার সময় অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে। শুধু তাই নয়, গরম একটু কমলেও পর্যাপ্ত জল খেতে হবে এবং হালকা মেকআপ করার চেষ্টা করুন। এছাড়াও ঘরের তৈরি ফেসপ্যাক যেমন হলুদ, বেসন এবং দই ব্যবহার করতে পারেন। আমরা অনেকেই আছি, যারা বৃষ্টিতে ভিজে যাওয়ার পর আর স্নান করেন না। এই অভ্যাস বদলাতে হবে। ভিজলে অবশ্যই বাড়ি ফিরে স্নান করতে ভুলবেন না। এতে ত্বকে জমে থাকা ময়লা উঠে যায়। এখানে কিছু সহজ উপায় রয়েছে, যার মাধ্যমে আপনি আপনার ত্বকের যত্ন নিতে পারেন। যেমন-

- মুখ পরিষ্কার রাখুন-
দিনে দুবার ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন। এতে ময়লা ও তেল দূর হবে। এতে আপনি সতেজ অনুভব করবেন।
- ময়েশ্চারাইজার প্রয়োগ করুন-
অনেকেই গ্রীষ্মকাল এলেই ময়েশ্চারাইজার লাগানো ভুলে যান। যা একেবারেই অনুচিত। গ্রীষ্মের সঙ্গে বর্ষাকালেও ময়েশ্চারাইজার লাগানো জরুরি। এটি ত্বককে হাইড্রেটেড রাখে।
- সানস্ক্রিন ব্যবহার করুন-
বাড়ির বাইরে যাওয়ার সময় অবশ্যই সানস্ক্রিন লাগাবেন। এমনকি বর্ষাকালেও সূর্যের রশ্মি ত্বকে প্রভাব ফেলতে পারে। তাই সতর্ক হন।
- হেভি মেকআপ এড়িয়ে চলুন-
হালকা মেকআপ করুন এই সময়। কারণ মেকআপ বৃষ্টিতে গলে যেতে পারে এবং ত্বকের ক্ষতি করতে পারে।
- বাড়িতে তৈরি প্যাক ব্যবহার করুন-
ত্বকের যত্নে হলুদ, বেসন এবং দই দিয়ে ফেসপ্যাক লাগাতে পারেন। এতে ত্বক উজ্জ্বল হয়। সঙ্গেই অন্যান্য সমস্যা থেকেও মুক্তি দেয়।
- স্বাস্থকর খাবার খান-
আপনার খাদ্যতালিকায় ফল, শাকসবজি এবং জুস অন্তর্ভুক্ত করুন। এটি আপনার ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগাবে।
এছাড়াও সারাদিন পর্যাপ্ত জল পান করুন। জল পান করলে ত্বক ময়েশ্চারাইজড থাকে। এই সহজ কয়েকটি পদ্ধতি অবলম্বন করলে, আপনি বর্ষাকালেও স্বাস্থ্যকর এবং উজ্জ্বল ত্বক পেতে পারেন।



Click it and Unblock the Notifications