Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Beauty Tips for Holi: হোলির রঙ থেকে ত্বক রক্ষা করা জরুরি! কিন্তু কীভাবে নেবেন যত্ন, জানুন বিস্তারিত
Beauty Tips for Holi: আর মাত্র হাতে গোনা কয়েকদিন, আর তারপরই রঙের (Holi 2025) উৎসবে মেতে উপঠবেন আপমর জনতা। প্রিয়জনের সঙ্গে উৎসবে মাতবে দেশবাসী। নানান রঙে রঙিন হওয়ার সঙ্গেই রয়েছে রকমারী সব খাবারের আয়োজন। কিন্তু রঙের উৎসবে গা ভাসানোর আগে খেয়াল রাখতে হবে নিজেরও। রঙের উৎসবের আনন্দের মধ্যেও যত্ন নিতে হবে চুল এবং ত্বকের। অনেক মানুষেরই দোলের সময় রঙ থেকে অ্যালার্জি (Allergy) সহ ত্বকের নানান সমস্যা দেখা যায়।
তাই এই রঙগুলি আমাদের ত্বক এবং মুখের ক্ষতি যাতে না করতে পারে, সেদিকেও আমাদের নিতে হবে বিশেষ খেয়াল। যদি আপনি চান এই হোলিতে আপনার মুখ সুন্দর এবং নিরাপদ থাকুক, তাহলে এই টিপসগুলি অনুসরণ করুন। হোলির রঙ থেকে মুখ রক্ষা করার জন্য এখানে কিছু বিউটি টিপস (Beauty Tips) দেওয়া হল-

- মুখ পরিষ্কার করুন
হোলি খেলার আগে আপনার মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করুন। মুখে যেকোনও ধরণের ময়লা এবং ধুলোবালি এড়াতে ভালো ফেসওয়াশ ব্যবহার করুন।
- ক্রিম বা তেল ব্যবহার করুন
হোলি খেলার আগে মুখে পুরু স্তর লাগান। আপনি আপনার মুখে নারকেল তেল, অলিভ তেল, অথবা পছন্দের ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। এতে মুখের রঙ শুষে নেওয়ার আগেই রঙ চলে যাবে। পাশাপাশি ত্বকের আর্দ্রতাও বজায় থাকবে।
- সানস্ক্রিন লাগাতে ভুলবেন না
হোলি খেলার আগে অবশ্যই সানস্ক্রিন লাগান। এটি আপনার ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করবে এবং রঙ থেকে সুরক্ষা প্রদান করবে।
- চোখ রক্ষা করুন
হোলির রঙ যাতে আপনার চোখে না পড়ে, সেজন্য সানগ্লাস পরুন। রঙ চোখে পড়লে জ্বালা হতে পারে, তাই চোখের সুরক্ষা গুরুত্বপূর্ণ।
- হালকা রং ব্যবহার করুন
হোলির সময় খুব গাঢ় রঙ ব্যবহার করা এড়িয়ে চলুন। কারণ এই রঙগুলি ত্বকে শোষিত হতে পারে এবং পরে অপসারণ করা কঠিন হতে পারে। তাই নিতে হবে সাবধানতা।
- ফেস মাস্ক ব্যবহার করুন
হোলি খেলার পর, আপনার মুখের উজ্জ্বলতা বাড়াতে একটি ভালো ফেসিয়াল মাস্ক লাগান। এটি ত্বককে ঠাণ্ডা করবে এবং রঙের প্রভাবও কমাবে। আপনি টমেটো, দই, হলুদ এবং মধুর মিশ্রণও ব্যবহার করতে পারেন। যা ঘরোই প্রস্তুত করতে পারেন।
- ত্বকের যত্নের রুটিন অনুসরণ করুন
হোলির পরে ত্বকের যত্নের একটি ভালো রুটিন অনুসরণ করতে ভুলবেন না। আপনার মুখ ভালো করে পরিষ্কার করুন, হাইড্রেটিং ক্রিম লাগান এবং ত্বককে আর্দ্র রাখার জন্য স্টিম নিন।



Click it and Unblock the Notifications