Skin Care: শীতে ত্বকের যত্নে বডি লোশন নয়, ব্যবহার করুন এই তেলগুলি, খসখসে ভাব দূর করুন

By Bhagysree Sarkar

Skin Care: শীত প্রায় এসেই গিয়েছে। এই সময় বাতাসে আর্দ্রতা অন্যান্য ঋতুর তুলনায় অনেক বেশি থাকে। যার ফলে আমাদের ত্বক ও চুল রুক্ষ-শুষ্ক (Rough-dry) হয়ে পড়ে। তার সঙ্গে উজ্জ্বলতা হারায় এবং ত্বক ফাটার সমস্যা দেখা যায়। এমত অবস্থায় আমরা ত্বকের যত্নে (skin care) নানাধরনের নামিদামী বডি লোশন ব্যবহার করে থাকি। কিন্তু তা কি সত্যিই এই সমস্যা রুখতে পারে? অনেকেই এর উত্তর না দিয়ে থাকেন। তাহলে এবার উপায়?

উপায় রয়েছে, তাও আপনার একেবারে হাতের মুঠোয়। শীতকালে বডি লোশন ২-৩ বার করে লাগিয়েও ত্বকের সমস্যা (skin problems) মেটাতে পারে না। এমন পরিস্থিতিতে কিছু তেল আপনার সমস্যা মেটাবে। এগুলির ব্যবহারে ত্বকের শুষ্কতা তো কমবেই (Reduces skin dryness), সঙ্গেই ত্বককে উজ্জ্বল ও নরম করে (Brightens and softens the skin) তুলবে। শুধু তাই নয়, এগুলি চুলকানির সমস্যাও অনেকটাই কমিয়ে দেবে। চলুন দেখে নেওয়া যাক এক ঝলকে-

soft skin
  • নারকেল তেল

শীতকালে আমাদের ত্বকে নারকেল তেল লাগানো ভীষণ উপকারী। নারকেল তেল আমাদের ত্বকে গভীর আর্দ্রতা প্রদান করে। সঙ্গেই ত্বককে নরম করে তোলে। এতে থাকা অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলি আমাদের ত্বককে নানাধরণের সংক্রমণের সম্ভাবনাও কমিয়ে দেয়।

  • অলিভ তেল

অলিভ অয়েলে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বককে গভীর আর্দ্রতা প্রদান করার পাশাপাশি ত্বককে বাহ্যিক ক্ষতি থেকে রক্ষা করে। এর ফলে শীতেও আমাদের ত্বকে শুষ্কতার সমস্যা দেখা যায় না।

  • জোজোবা তেল

জোজোবা তেল ত্বকে খুব দ্রুত শোষিত হয়। এটি আমাদের ত্বকের ভারসাম্য বজায় রাখে। এই তেলের ব্যবহারে ত্বক নরম ও উজ্জ্বল হয়।

  • বাদাম তেল

বাদাম তেলের গুণাগুণ সম্পর্কে আমরা সকলেই কমবেশি জানি। এটি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। বাদাম তেল ভিটামিন ই সমৃদ্ধ হওয়ায়, এটি ত্বককে নরম করে। সঙ্গে জ্বালা ও প্রদাহেরমত সমস্যা কমায়।

  • তিলের তেল

শীতকালে তিলের তেল আমাদের ত্বকের জন্য দারুন উপকারী। এটি ত্বকে উষ্ণতা প্রদান করার সঙ্গে ত্বককে শুষ্ক হতে দেয় না। এটি বিশেষত ড্রাই স্কিনের জন্য বেশি উপকারী। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বককে সুস্থ রাখে।

Story first published: Thursday, November 7, 2024, 15:41 [IST]
X
Desktop Bottom Promotion