পেঁয়াজের রসেই চিরতরে বন্ধ হবে চুল পড়া! ব্যবহার করবেন কী ভাবে?

অত্যধিক চুল ঝরছে? চুল পাতলা হয়ে গিয়েছে? তা হলে পেঁয়াজের রস লাগান। চুলের নানা সমস্যা দূর করতে হেঁশেলের এই উপাদান একাই একশো! গবেষণা বলছে, পেঁয়াজের রসে আছে এমন উপাদান, যা চুলের যে কোনও সমস্যা দূর করতে পারে। সেই কারণে আজকাল নানা বিউটি প্রোডাক্টেও পেঁয়াজের ব্যবহার করা হচ্ছে।

পেঁয়াজে রয়েছে ফলিক অ্যাসিড, সালফার এবং ভিটামিন সি-এর মতো শক্তিশালী উপাদান। সালফার চুল পড়া কমায়, চুল ঘন করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। তাছাড়া, পেঁয়াজে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যও রয়েছে, যা স্ক্যাল্প ইনফেকশন এবং চুলের অকাল পক্কতা রোধ করে। এমনকি খুশকিও কমাতেও সাহায্য করে পেঁয়াজ।

onion for hair fall

পেঁয়াজের রস ও অলিভ অয়েল
পেঁয়াজের রসের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে স্ক্যাল্পে ও চুলে লাগান ভাল ভাবে। কিছুক্ষণ ম্যাসাজ করুন। দুই ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে একবার এটি চুলে লাগান।

পেঁয়াজের এই হেয়ার মাস্ক স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়, চুলের ফলিকল মজবুত করে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে।

পেঁয়াজের রস, লেবুর রস ও ল্যাভেন্ডার অয়েল
৩ চা চামচ পেঁয়াজের রসের সঙ্গে ২ চা চামচ পাতিলেবুর রস এবং ২ চা চামচ ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ভাল ভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটি ৩০ মিনিট চুলে লাগিয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে একবার এই হেয়ার মাস্ক ব্যবহার করুন।

পেঁয়াজের তেল
একটি সসপ্যানে ২ টেবিল চামচ নারকেল তেলের মধ্যে ৩ টেবিল চামচ পেঁয়াজের রস দিয়ে মিনিট পাঁচেক ফোটান। তেলটা ঠান্ডা হলে ছাঁকনিতে ছেঁকে নিন। তারপর স্ক্যাল্প ও চুলে ভাল ভাবে লাগিয়ে ফেলুন। কমপক্ষে ৩ ঘণ্টা চুলে রাখুন এই তেল। তারপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে একবার পেঁয়াজের তেল চুলে লাগান।

পেঁয়াজের এই তেল চুলে পুষ্টি যোগায়, অকালে চুল পেকে যাওয়া রোধ করে এবং চুল পড়াও আটকায়।

পেঁয়াজের রস ও মধু
১/৪ কাপ পেঁয়াজের রসের সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে স্ক্যাল্পে লাগান। মিনিট পাঁচেক ম্যাসাজ করার পর, আরও আধ ঘণ্টা চুলে রেখে দিন এই মিশ্রণটি। তারপর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে দু'বার এই হেয়ার মাস্ক লাগালেই ফল পাবেন হাতেনাতে!

পেঁয়াজের রস ও টক দই
একটি পাত্রে ৫-৬ টেবিল চামচ পেঁয়াজের রস নিন। তার মধ্যে দুই টেবিল চামচ টক দই মিশিয়ে মাথার ত্বক ও চুলে লাগান ভাল ভাবে। আধ ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে একবার এই প্যাক ব্যবহার করতে পারেন।

Story first published: Tuesday, June 6, 2023, 21:21 [IST]
X
Desktop Bottom Promotion