চুলের যে কোনও সমস্যায় খুব ভাল কাজ করে ভিটামিন ই ক্যাপসুল! দেখে নিন কী ভাবে ব্যবহার করবেন

ধুলো-ময়লা, দূষণ, সূর্যের প্রখর তাপে ত্বকের যেমন ক্ষতি হয়, তেমনই চুলেরও বিরাট ক্ষতি হয়। চুল রুক্ষ-শুষ্ক হয়ে যায়, জেল্লা হারিয়ে ফেলে, চুল পড়া ও খুশকির সমস্যাও বাড়ে। চুলের এই সব সমস্যা থেকে বাঁচতে আমরা নানান প্রোডাক্ট ব্যবহার করি, ঘরোয়া পদ্ধতির সাহায্য নিই, কিন্তু কিছুতেই ভাল ফল মেলে না। আর, বারবার পার্লারে গিয়ে চুলের পরিচর্যা করাও সবার পক্ষে সম্ভব নয়। তাই বাড়িতেই নিতে হবে চুলের যত্ন।

How To Use Vitamin E capsules for hair care

ভিটামিন ই ক্যাপসুলের সঠিক ব্যবহারেই হতে পারে চুলের নানা সমস্যার সমাধান। চুল পড়া, খুশকি কিংবা চুলের অন্যান্য সমস্যায় ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলেই মিলবে সুফল। কী ভাবে এই ক্যাপসুল চুলে প্রয়োগ করবেন ভাবছেন? রইল হদিশ।

অ্যালোভেরা এবং ভিটামিন ই

অ্যালোভেরা এবং ভিটামিন ই

চার-পাঁচটা ভিটামিন ই ক্যাপসুল কেটে তেল বের করে নিন, তাতে তিন চা চামচ অ্যালোভেরা জেল মেশান। কয়েক ফোঁটা আমন্ড অয়েল মেশান। এই মিশ্রণটি চুলে ভালভাবে লাগিয়ে আধা ঘণ্টা রাখুন, তারপর শ্যাম্পু করে ফেলুন। এই হেয়ার মাস্ক চুলে আর্দ্রতা এবং ভিটামিন ই সরবরাহ করবে। চুল ভাল রাখবে।

ডিম এবং ভিটামিন ই

ডিম এবং ভিটামিন ই

একটি ডিম, ৪টে ভিটামিন ই ক্যাপসুল এবং এক চা চামচ আমন্ড অয়েল মেশান ভালভাবে। মাথার ত্বক থেকে শুরু করে পুরো চুলে এই মাস্কটি লাগান। এক ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

জোজোবা অয়েল এবং ভিটামিন ই

জোজোবা অয়েল এবং ভিটামিন ই

জোজোবা অয়েলে অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য বর্তমান, এটি মাথার ত্বক বা স্ক্যাল্প ভাল রাখে। খুশকি এবং ধুলো-ময়লা দূর করে। জোজোবা অয়েল ভিটামিন ই, ওমেগা ৬ এবং ৯ ফ্যাটি অ্যাসিড এবং স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যা ফ্রি ব়্যাডিকেল এবং অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে। এছাড়া, জোজোবা হেয়ার অয়েল চুলের ফলিকলসও খুলে দিতে পারে।

ভিটামিন ই এবং অ্যালোভেরার সঙ্গে জোজোবা তেল মেশালে চুলের জন্য দারুণ কার্যকরী হতে পারে। দুই টেবিল চামচ ভিটামিন ই তেল, জোজোবা তেল এবং অ্যালোভেরা জেল মিশিয়ে চুল ও স্ক্যাল্পে লাগান ভালভাবে। এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।

অ্যাভোকাডো এবং ভিটামিন ই

অ্যাভোকাডো এবং ভিটামিন ই

অ্যাভোকাডো এমনিতেই ভিটামিন ই সমৃদ্ধ। এর সঙ্গে ভিটামিন ই তেল বা ভিটামিন ই ক্যাপসুল মেশালে আরও শক্তিশালী হেয়ার মাস্ক তৈরি হয়। একটি পাকা অ্যাভোকাডোর অর্ধেকটা ব্লেন্ড করে, তাতে এক চা চামচ অলিভ অয়েল এবং এক টেবিল চামচ ভিটামিন ই তেল মিশিয়ে পেস্ট করে নিন। মিশ্রণটি চুলে ৪৫ মিনিট লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিন।

ভিটামিন ই, দই এবং মধু

ভিটামিন ই, দই এবং মধু

চারটি ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বার করে আধ কাপ দই ও দুই চামচ মধুর সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। তারপর পুরো চুলে লাগিয়ে আধ ঘণ্টা রাখুন। এবার শ্যাম্পু করে নিন। সপ্তাহে দু'দিন এই প্যাকটি ব্যবহার করলে খুশকির সমস্যাও দূর হবে, আর চুলের জেল্লাও ফিরে পাবেন।

Story first published: Wednesday, March 23, 2022, 18:36 [IST]
X
Desktop Bottom Promotion