Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Blackheads Removal: ব্ল্যাকহেডসে ভরে যাচ্ছে নাক, থুতনি? টি ট্রি অয়েলের গুণেই দূর হবে সমস্যা
Tea Tree Oil To Remove Blackheads in Bengali: মুখের ত্বকের একটি বড় সমস্যা হল ব্ল্যাকহেডস। শীত হোক বা গ্রীষ্ম কিংবা বর্ষা, সারা বছরই ব্ল্যাকহেডসের (Blackheads) সমস্যা দেখা যায়। সাধারণত আমাদের নাকের দুই পাশে, নাকের উপর এবং থুতনিতে সবচেয়ে বেশি ব্ল্যাকহেডস দেখা দেয়। কারও কারও ব্ল্যাকহেডস কম থাকে, কারও কারও বেশি থাকে। এর কারণে চেহারার স্বাভাবিক সৌন্দর্যেও ঘাটতি পড়ে। পার্লারে ফেসিয়াল, ম্যাসাজ বা ঘরেই নামিদামি প্রসাধনী ব্যবহার করে স্ক্রাবিং, ক্লিনিং ইত্যাদি কত কীই না আমরা করি। কিন্তু তার পরেও জেদি ব্ল্যাকহেডস কিছুতেই দূর হয় না!

তবে এই ব্ল্যাকহেডস দূর করার জন্য পার্লারে যাওয়ার কোনও প্রয়োজন নেই। ঘরে বসেই এই সমস্যা দূর করা সম্ভব। কী ভাবে? জেনে নিন ঝটপট।

মুলতানি মাটি এবং টি ট্রি অয়েল
প্রথমে পাঁচ মিনিট আপনার মুখে স্টিম নিন। ১ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল এবং ১ টেবিল চামচ জল ভালো ভাবে মেশান। এই মিশ্রণটি পুরো মুখে সমানভাবে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপরে হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। ব্ল্যাকহেডস দূর করতে সপ্তাহে দুই বার এই মিশ্রণটি লাগান।

টি ট্রি অয়েল ফেসিয়াল স্ক্রাব
প্রথমে পাঁচ মিনিট আপনার মুখে স্টিম নিন। তারপর ১ টেবিল চামচ ফাইন সুগার, ১ টেবিল চামচ অলিভ অয়েল এবং কয়েক ফোঁটা টি ট্রি অয়েল একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। কিছুক্ষণ আলতো করে ম্যাসাজ করুন। মিনিট দুয়েক ম্যাসাজ করার পর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এই স্ক্রাব ব্যবহার করুন।

টি ট্রি অয়েল ময়েশ্চারাইজার
হালকা গরম জলে মুখ ধুয়ে নিন। নন-কমেডোজেনিক ময়েশ্চারাইজারে এক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ ময়েশ্চারাইজারটি আলতোভাবে ম্যাসাজ করুন। ব্ল্যাকহেডস-এর জায়গায় ভালো ভাবে লাগাবেন। প্রতিদিন এই ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারলে খুব ভালো।

জোজোবা অয়েল এবং টি ট্রি অয়েল
প্রথমে আপনার মুখে কয়েক মিনিট স্টিম নিন। এর পর ১ চা চামচ জোজোবা তেল এবং এক ফোঁটা টি ট্রি অয়েল একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। বৃত্তাকার গতিতে প্রায় ৫ মিনিট ম্যাসাজ করুন। তারপরে ফেশওয়াশ দিয়ে আপনার মুখ ধুয়ে ফেলুন। প্রতি রাতে ঘুমানোর আগে এটি করুন।



Click it and Unblock the Notifications