Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ব্রণ কমাতে গোলাপ জলের জুড়ি মেলা ভার! দেখুন কী ভাবে ব্যবহার করবেন
রুপচর্চায় গোলাপ জলের ব্যবহার সম্পর্কে প্রায় সকলেই অবগত! ত্বকে নিয়মিত গোলাপ জল (Rose Water) লাগালে পারলেই কিন্তু অনেক সমস্যার সমাধান হয়। ত্বকের আর্দ্রতা বজায় থাকে, ত্বক টানটান ও মোলায়েম থাকে। ত্বকের যে কোনও ধরনের জ্বালা অথবা লালচে ভাব কমাতেও সাহায্য করে।

তবে জানেন কি, ব্রণ কমাতেও গোলাপ জল খুবই কার্যকর? গবেষণায় দেখা গেছে, গোলাপ জলে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফেনোলিকস আছে। যা প্রাকৃতিক ভাবে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি। তাই ব্রণ সারাতে কার্যকর গোলাপ জল। এর অ্যান্টি-সেপটিক এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের ক্ষত, পোড়া ও দাগছোপ কমায়। জেনে নিন, ব্রণ সারাতে কী ভাবে গোলাপ জল কাজে লাগাবেন-

গোলাপ জলের স্প্রে
প্রথমে ফেসিয়াল ক্লিনজার দিয়ে মুখ ভালো ভাবে পরিষ্কার করে নিন। মুখে গোলাপ জল স্প্রে করে ২০ সেকেন্ড অপেক্ষা করুন। তারপর টিস্যু দিয়ে মুখ মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। সারা দিনে ৩-৪ বার মুখে গোলাপ জল লাগাতে পারেন।

ভিটামিন সি এবং গোলাপ জল
ফেসিয়াল ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এবার ভিটামিন সি ট্যাবলেট গুঁড়ো করে তার সঙ্গে গোলাপ জল মেশান ভালো করে। ব্রণের জায়গায় এই মিশ্রণটি লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। তারপরে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দিনে একবার এটি করলেই যথেষ্ট!

লেবুর রস এবং গোলাপ জল
ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে মুছে নিন। তারপর গোলাপ জলের সঙ্গে লেবুর রস মিশিয়ে পুরো মুখে লাগান। ১৫ মিনিট পরে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ব্রণ না কমা পর্যন্ত সপ্তাহে ৩-৪ বার এই মিশ্রণটি মুখে প্রয়োগ করুন।

মুলতানি মাটি এবং গোলাপ জলের ফেস মাস্ক
ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। এবার ১ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে ১ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে মুখে ফেসপ্যাকের মতো লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এই ফেস প্যাক লাগান।

বেকিং সোডা এবং গোলাপ জল
২ চা চামচ বেকিং সোডা আর ২ চা চামচ গোলাপ জল মিশিয়ে নিন। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এই পেস্টটি লাগিয়ে নিন। কিছুক্ষণ বৃত্তাকার গতিতে মুখে ম্যাসাজ করুন। তারপর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এটি করুন।

আপেল সাইডার ভিনেগার এবং গোলাপ জল
প্রথমে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এবার ২ চা চামচ আপেল সাইডার ভিনেগারের সঙ্গে কিছুটা গোলাপ জল মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে শুকাতে দিন। তারপর নন-কমেডোজেনিক ময়েশ্চারাইজার লাগান। দিনে ১-২ বার এটি করতে পারেন।



Click it and Unblock the Notifications