Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
টানটান উজ্জ্বল ত্বক পেতে রোজ ব্যবহার করুন পুদিনার ফেস প্যাক!
রান্নাবান্নায় স্বাদ বাড়াতে বা গার্নিশিংয়ের কাজে পুদিনার জুড়ি মেলা ভার। পুদিনা স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তেমনই ত্বকের জন্যও অত্যন্ত উপকারী। ব্রণ, ব্ল্যাকহেডস, ত্বকের শুষ্কতার মতো সমস্যা সমাধানে পুদিনা বা মিন্ট খুবই কাজের। পুদিনা পাতা ত্বককে সুস্থ রাখে। এটি একটি চমৎকার ক্লিনজার, টোনার এবং ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।

দৈনন্দিন রুপচর্চায় আজ থেকেই শুরু করুন পুদিনার ব্যবহার। আপনাদের জন্য রইল মিন্ট দিয়ে তৈরি কিছু অসাধারণ ফেস প্যাকের হদিশ, যার নিয়মিত ব্যবহারে ঝলমলিয়ে উঠবে আপনার ত্বক।

শসা, পুদিনা পাতা এবং মধু
শসা, কয়েকটা পুদিনা পাতা, আধা টেবিল চামচ মধু একসঙ্গে ব্লেন্ড করে নিন। একেবারে মসৃণ পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ১-২ বার এই প্যাক প্রয়োগেই ফল মিলবে।

কলা এবং পুদিনা
২ টেবিল চামচ ম্যাশ করা কলা, কয়েকটা পুদিনা পাতা একসঙ্গে পিষে নিন। একেবারে মসৃণ পেস্ট তৈরি করুন। এই প্যাকটি মুখে লাগিয়ে আধ ঘণ্টা রাখুন। তারপর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ১-২ বার এই ফেস প্যাক লাগালেই যথেষ্ট।

লেবু এবং পুদিনা
কয়েকটা পুদিনা পাতার সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস দিয়ে পেস্ট তৈরি করে নিন। এই মিশ্রণটি ব্রণ, ব্রণের দাগ এবং ত্বকের ব্রণ-প্রবণ জায়গায় লাগান। ১৫ মিনিট রাখার পর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন একবার করে এই ফেস প্যাক প্রয়োগ করুন।

দুধ, মধু, ওটস, শসা, এবং পুদিনা
১ টেবিল চামচ ওটস, কয়েকটা পুদিনা পাতা, ১ চা চামচ মধু, ২ চা চামচ দুধ, আধা ইঞ্চি শসার টুকরো একসঙ্গে মিক্সিতে দিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে শুকোতে দিন। তারপর বৃত্তাকার গতিতে আপনার মুখ আলতো করে স্ক্রাব করুন কিছুক্ষণ। এবার ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এটি করতে পারেন।

মুলতানি মাটি এবং পুদিনা
১ টেবিল চামচ মুলতানি মাটি, কয়েকটা পুদিনা পাতা, আধা টেবিল চামচ মধু, আধা টেবিল চামচ টক দই একসঙ্গে ব্লেন্ড করে নিন। একেবারে মসৃণ পেস্ট তৈরি করুন। এই প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপরে ঠান্ডা জলে আপনার মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ১-২ বার এটি করুন।

টক দই এবং পুদিনা
২ টেবিল চামচ দই, ১ টেবিল চামচ মুলতানি মাটি, কয়েকটা পুদিনা পাতা একসঙ্গে পিষে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর ঠান্ডা জল দিয়ে আপনার মুখ ধুয়ে নিন। সপ্তাহে ১-২ বার এই ফেস প্যাক লাগালেই ফল পাবেন হাতেনাতে।



Click it and Unblock the Notifications