Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
কমলার খোসা ব্যবহারেই প্রাণ ফিরবে আপনার ত্বকে! ব্যবহার করুন এই ভাবে
শীত আসার সঙ্গে সঙ্গে দোকান, বাজার ছেয়ে যায় কমলালেবুতে। শীতের এই কয়টা মাস চুটিয়ে কমলালেবু খাওয়ার সময়। যেমন সুস্বাদু এই ফল, তেমনই স্বাস্থ্যকর। কমলালেবুতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এতে প্রচুর পরিমাণ ফাইবার, পটাশিয়াম, কোলিন ও ভিটামিন সি রয়েছে, যা হার্ট সুস্থ রাখতে সাহায্য করে। এ ছাড়া, কমলালেবু রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। তাই, সুস্থ থাকতে চিকিৎসকরা শীতকালে রোজ অন্তত একটা করে কমলালেবু খাওয়ার পরামর্শ দেন।

তবে কমলা রঙের এই ফলটি শুধু স্বাস্থ্যেরই উপকার করে না, ত্বকেরও যে কোনও সমস্যা দূর করে। কমলালেবুর খোসাতে থাকে অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। ট্যান কমাতে, ত্বক উজ্জ্বল করতে, দাগছোপ ও ব্রণ দূর করতে কমলালেবুর খোসা দারুণ কাজ করে। ত্বককে মসৃণ ও নরম করে তুলতেও কার্যকরী। এবার থেকে লেবু খেয়ে খোসা ফেলে দেবেন না, বরং ত্বকের যত্নে কাজে লাগান।

কমলালেবুর খোসা এবং নারকেল দুধ
কমলালেবুর খোসার গুঁড়ো ত্বকের পৃষ্ঠ থেকে মৃত কোষগুলি অপসারণ করে এবং নতুন কোষের পুনরূত্পাদনে সাহায্য করে। একটি পাত্রে ২ থেকে ৩ টেবিল চামচ কমলালেবুর খোসার গুঁড়ো, ২ টেবিল চামচ চিনি এবং নারকেলের দুধ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি দিয়ে মুখে আলতো করে স্ক্রাব করুন কিছুক্ষণ। তারপরে মুখ ধুয়ে ফেলুন।

কমলালেবুর খোসা, পাতিলেবু এবং চন্দন
এই ফেস প্যাকটি ট্যান দূর করে ত্বক উজ্জ্বল করে। ২ টেবিল চামচ কমলালেবুর খোসার গুঁড়োর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস এবং চন্দন গুঁড়ো মিশিয়ে নিন। পুরো মুখে ফেস প্যাকটি লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। এই ফেস প্যাকটি ব্রণ এবং তৈলাক্ত ত্বকের জন্যও উপযুক্ত।

অ্যালোভেরা এবং কমলালেবুর খোসা
এক চা চামচ কমলালেবুর খোসার গুঁড়ো, লেবুর রস এবং অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে নিন। আপনার পুরো মুখে সমানভাবে ফেস প্যাকটি লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বকের কালো দাগছোপ দূর করতে দারুণ কাজ করে এই ফেস প্যাক।

কমলালেবুর খোসা এবং টক দই
ত্বককে পুনরুজ্জীবিত এবং ইভেন স্কিন টোন পেতে এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন। ১ টেবিল চামচ কমলালেবুর খোসার গুঁড়ো এবং ২ টেবিল চামচ টক দই ভালো করে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পরে মুখ ধুয়ে ফেলুন।

কমলালেবুর খোসা এবং গোলাপ জল
এই ফেস প্যাক তৈলাক্ত ত্বকের জন্য দুর্দান্ত। কমলালেবুর খোসার গুঁড়ো এবং গোলাপ জলে থাকা উচ্চ ভিটামিন সি তৈলাক্ত ত্বক পরিষ্কার করে, কোলাজেন এবং ইলাস্টিন গঠন করে। তাছাড়া, এই ফেস প্যাকের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ব্রণ এবং দাগছোপও দূর করে।
২ টেবিল চামচ কমলালেবুর খোসার পাউডারের সঙ্গে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে পুরো মুখে লাগান। কিছুক্ষণ রাখার পর মুখ ধুয়ে ফেলুন।

ওটমিল এবং কমলালেবুর খোসা
এই মাস্ক ত্বকের ছিদ্র ও ধুলো-ময়লা পরিষ্কার করে। ব্ল্যাকহেডস এবং ব্রণ কমায়। ২ টেবিল চামচ কমলালেবুর খোসার পাউডারের সঙ্গে ১ টেবিল চামচ ওটমিল এবং বেকিং পাউডার মিশিয়ে নিন ভালো করে। পুরো মুখে এই মিশ্রণটি লাগিয়ে বৃত্তাকার গতিতে কিছুক্ষণ ত্বক ম্যাসাজ করুন। তারপরে মুখ ধুয়ে ফেলুন।

হলুদ, মধু ও কমলালেবুর খোসা
ট্যান দূর করার জন্য সেরা ফেস প্যাক এটি। নিস্তেজ ত্বকে প্রাণ ফিরিয়ে আনে এই ফেস প্যাক। ১ টেবিল চামচ কমলালেবুর খোসার গুঁড়ো, এক চিমটি হলুদ এবং ১ টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগান। কিছুক্ষণ রেখে মুখ ধুয়ে ফেলুন।



Click it and Unblock the Notifications