বাড়িতে অলিভ অয়েল আছে? জেনে নিন রূপচর্চায় কী ভাবে কাজে লাগাবেন

রুপচর্চায় নানা রকম তেলের ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে। অনেক ধরনের তেলের মধ্যে একটি তেলের কথা না বললেই নয়, তা হল অলিভ অয়েল। রান্না থেকে শুরু করে হেয়ার আর স্কিন কেয়ারেও বেশ জনপ্রিয়তা পেয়েছে এই তেল। খনিজ, ভিটামিন এবং প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ অলিভ অয়েল ত্বকের বলিরেখা দূর করে, কোমলতা বজায় রাখে, ত্বককে পুনরুজ্জীবিত করে এবং পুষ্টি যোগায়।

How To Use Olive Oil To Get Glowing Skin

ত্বকের আর্দ্রতা বজায় রাখার ক্ষেত্রে অলিভ অয়েলের জুড়ি মেলা ভার। তাছাড়া, এই তেল ত্বকের ট্যানও দূর করতে পারে। জেনে নিন, ত্বকের যত্নে কী ভাবে ব্যবহার করবেন অলিভ অয়েল-

অলিভ অয়েল এবং লেবুর রস

অলিভ অয়েল এবং লেবুর রস

১ টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে ১ টেবিল চামচ পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণ সারা মুখে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। তারপর ৩০ মিনিট রেখে দিন। হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন।

অলিভ অয়েল এবং মধু

অলিভ অয়েল এবং মধু

১ টেবিল চামচ অলিভ অয়েলে ১ চা চামচ মধু এবং ১টা ডিমের কুসুম ভালো ভাবে মিশিয়ে নিন। এই পেস্টটি সারা মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

অলিভ অয়েল এবং হলুদ

অলিভ অয়েল এবং হলুদ

১ টেবিল চামচ অলিভ অয়েল, আধা চা চামচ হলুদ গুঁড়ো এবং ২ টেবিল চামচ টক দই একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ফেস প্যাকটি শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক থেকে হলুদের দাগ তুলে ফেসিয়াল ক্লিনজার ব্যবহার করতে পারেন।

অলিভ অয়েল এবং ক্যাস্টর অয়েল

অলিভ অয়েল এবং ক্যাস্টর অয়েল

১ চা চামচ অলিভ অয়েল, ১ চা চামচ ক্যাস্টর অয়েল বা নারকেল তেল আর কয়েক ফোঁটা টি ট্রি অয়েল বা ল্যাভেন্ডার তেল একসঙ্গে মিশিয়ে মুখে ম্যাসাজ করুন। ২-৩ মিনিট ম্যাসাজ করুন। তেলের মিশ্রণটি মুখে আরও ১০ মিনিট রেখে দিন। তারপরে হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন।

অলিভ অয়েল এবং ভিনেগার

অলিভ অয়েল এবং ভিনেগার

আধ কাপ অলিভ অয়েলের সঙ্গে ১/৪ কাপ ভিনেগার আর ১/৪ কাপ জল ভালো করে মিশিয়ে বোতলে ভরে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে বৃত্তাকার গতিতে ম্যাসাজ করুন। সারা রাত এভাবেই রেখে দিন।

X
Desktop Bottom Promotion