Neem For Dandruff: শীত পড়তেই খুশকির সমস্যা বেড়েছে? খুশকিকে কাবু করুন নিম পাতার জাদুতে!

শীতকালে ত্বকের পাশাপাশি চুলেও নানা সমস্যা দেখা দেয়। চুল এবং স্ক্যাল্প এই সময়ে খুবই রুক্ষ, শুষ্ক হয়ে থাকে। ফলে কম বেশি সবার মাথাতেই খুশকির সমস্যা শুরু হয়। বিশেষত, যারা সারা বছরই খুশকির সমস্যায় ভোগেন, তাদের জন্য় শীতের সময়টা আরও কঠিন হয়ে ওঠে। খুশকি আপনার চুলের ও মাথার ত্বকের বিবিধ রকমের ক্ষতি করে। একবার খুশকি হলে শ্যাম্পু করেও কিন্তু নিস্তার মেলে না।

How To Use Neem To Cure Dandruff

কিন্তু জানেন কি, খুশকি তাড়াতে জাদুর মতো কাজ করে নিম পাতা! কারণ নিমে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। যা খুশকির চিকিৎসায় দারুণ কার্যকর। এই উপাদানগুলি মাথার ত্বক পরিষ্কার ও পুষ্টিকর রাখতে পারে।

নিমের জল

নিমের জল

এক লিটার জল প্রথমে ফুটিয়ে নিন কিছুক্ষণ। এতে নিম পাতা দিয়ে সারা রাত রেখে দিন। পরের দিন এই জল দিয়ে আপনার চুল ভালো করে ধুয়ে ফেলুন। নিম জল খুশকির কারণে হওয়া চুলকানি, জ্বালা হ্রাস করবে। সপ্তাহে দুই থেকে তিনবার এই মিশ্রণটি ব্যবহার করুন।

নিম পাতার হেয়ার প্যাক

নিম পাতার হেয়ার প্যাক

এক লিটার জল প্রথমে ফুটিয়ে নিন কিছুক্ষণ। এতে নিম পাতা দিয়ে সারা রাত রেখে দিন। এই জল দিয়ে আপনার চুল ভালো করে ধুয়ে ফেলুন। মিক্সার-গ্রাইন্ডারে এই নিম পাতার পেস্ট তৈরি করে এই পেস্টটি আপনার পুরো স্ক্যাল্প এবং চুলে লাগান। চুল সফ্ট করার জন্য এই পেস্টে মধু মেশাতে পারেন। ৩০ মিনিট রাখার পর মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একবার এটি করুন। খুব অল্প সময়ের মধ্যেই খুশকি দূর হবে।

নিম, টক দই এবং মেথি

নিম, টক দই এবং মেথি

২ চা চামচ মেথি বীজ প্রায় তিন ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। মিক্সিতে নিম পাতা, অল্প জল আর ভেজানো মেথি বীজ দিয়ে পেস্ট করে নিন। এতে আধা কাপ দই ও লেবুর রস মেশান। এই পেস্টটি পুরো চুলে লাগিয়ে প্রায় এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু'বার এই মাস্কটি ব্যবহার করুন।

নিম এবং নারকেল তেল

নিম এবং নারকেল তেল

নারকেল তেল গরম করে তাতে নিম পাতা দিন। প্রায় ১৫ মিনিট এই মিশ্রণটি ফোটান। তেল ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিন এবং এতে লেবুর রস ও ক্যাস্টর অয়েল মেশান। একটি পরিষ্কার, শুকনো বোতলে এই তেল ভরে রাখুন। সপ্তাহে অন্তত দু'বার এই তেল দিয়ে আপনার চুল ম্যাসাজ করুন। এক ঘণ্টা রাখার পর চুল ধুয়ে ফেলুন। এতে আপনার চুল নরম, মসৃণ এবং খুশকি-মুক্ত হবে।

নিম তেল থেরাপি

নিম তেল থেরাপি

এক কাপ নারকেল তেল হালকা গরম করুন। এতে নিম তেল মিশিয়ে স্ক্যাল্পে লাগান ভালো ভাবে। সারা রাত এই তেল মাথায় রেখে দিন। পরের দিন সকালে ধুয়ে ফেলুন। নিম তেলের থেরাপি সপ্তাহে দুই বা তিনবার করলেই ফল পাবেন হাতেনাতে।

Story first published: Wednesday, December 21, 2022, 12:40 [IST]
X
Desktop Bottom Promotion