Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সজনে পাতার গুণেই কমবে চুল পড়া! কী ভাবে ব্যবহার করবেন?
চুলের জেল্লা ফেরাতে সজনে গাছের পাতার কোনও জুড়ি হয় না। চুল পড়া কমাতে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে সজনে পাতা। এই পাতায় রয়েছে প্রচুর ভিটামিন এবং খনিজ উপাদান। যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং চুলের ফলিকলকে শক্তিশালী করে। ভিটামিন এ সমৃদ্ধ সজনে পাতা চুল ও স্ক্যাল্প সুস্থ রাখে। চুল পড়া কমায়।
সজনে পাতায় রয়েছে ফ্যাটি অ্যাসিডও, যা স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সজনে পাতা যা চুলের ফলিকলের ক্ষতি হতে দেয় না। জেনে নিন, চুল পড়া কমাতে কী ভাবে ব্যবহার করবেন সজনে পাতা।

সজনে পাতার হেয়ার মাস্ক
চুল পড়া কমাতে ব্যবহার করুন সজনের পাতার হেয়ার মাস্ক। টাটকা সজনে পাতা পিষে নিয়ে নারকেল তেলের সঙ্গে মেশান। চুল এবং স্ক্যাল্পে ভালো ভাবে লাগান এই হেয়ার মাস্ক। আধ ঘণ্টা রাখার পর শ্যাম্পু করে ফেলুন।
সজনে পাতার তেল
নারকেল তেলের সঙ্গে সজনে পাতার গুঁড়ো মিশিয়ে নিন। এই তেলটি হালকা গরম করে চুলে লাগান। কয়েক মিনিট ম্যাসাজ করুন। সারা রাত চুলে এই তেল লাগিয়ে রাখুন। পরদিন শ্যাম্পু করে নিন। চুল পড়া কমাতে দারুণ কার্যকর এই তেল।
সজনে পাতার জল
টাটকা সজনে পাতা জলে দিয়ে ফোটান কিছুক্ষণ। আঁচ নিভিয়ে জলটা ঠান্ডা হতে দিন। শ্যাম্পু করার পরে, এই জলটা মাথায় ঢালুন। কয়েক মিনিট ম্যাসাজ করুন। তারপর ১৫ মিনিট রেখে দিন। এবার সাধারণ জলে চুল ধুয়ে ফেলুন।



Click it and Unblock the Notifications