Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শীতে ত্বক জেল্লাহীন দেখাচ্ছে? দুধের সর মাখলেই ফিরবে হারানো উজ্জ্বলতা!
দুধ স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনই ত্বকের জন্যও। ত্বকের লালিত্য ফিরিয়ে আনতে পারে দুধ। দুধ ফোটানোর সময় যে সর পাওয়া যায়, সেটাও ত্বকের যত্নে নানাভাবে কাজে আসে। দুধের সরের ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃত কোষ দূর করে, ট্যান কমায় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে। কারও ত্বক যদি খুব শুষ্ক হয়, তাহলে দুধের সর লাগালেই সেটা প্রাকৃতিক ময়েশ্চরাইজার হিসেবে কাজ করবে। তাই ত্বকের স্বাস্থ্য ফেরাতে ঘরে বসেই বানিয়ে ফেলুন দুধের সর দিয়ে ফেস মাস্ক।
কী ভাবে তৈরি করবেন দুধের সর দিয়ে ফেস মাস্ক?
একটি ছোটো বাটিতে ২ টেবিল চামচ দুধের সর নিন। এর সঙ্গে ১ চা চামচ মধু এবং ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন ভালো ভাবে। মসৃণ পেস্ট তৈরি করুন।

ফেস মাস্ক লাগানোর পদ্ধতি
প্রথমে ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। তারপর ঘরে তৈরি ফেস মাস্ক মুখে ও গলায় সমানভাবে লাগান। তবে চোখের চারপাশে ভুলেও লাগাবেন না। মিনিট কুড়ি লাগিয়ে রাখুন ফেস মাস্ক।
এর পরে দুই হাত একটু ভিজিয়ে নিয়ে আলতো করে মুখ ও গলায় ম্যাসাজ করুন কয়েক মিনিট। হালকা গরম জলে মাস্কটি ভালো করে ধুয়ে ফেলুন। পরিষ্কার নরম তোয়ালে দিয়ে মুখ মুছে নিয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
দুধের সরের উপকারিতা
দুধের সর প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজ করে। ত্বক হাইড্রেট রাখে এবং পুষ্টি যোগায়। সেই সঙ্গে ত্বকের কোমলতা ও মসৃণতা বজায় রাখে। ত্বকের ট্যান হালকা করে উজ্জ্বলতা বাড়িয়ে তোলে।
দুধের সর ব্যবহারের কিছু টিপস
১) দুধের সরের এই ডি-ট্যানিং ফেস মাস্ক সপ্তাহে ২-৩ বার ব্যবহার করতে পারেন।
২) দুধের সর ব্যবহার করার পরে, বাড়ির বাইরে বেরোনোর আগে অবশ্যই ত্বকে সানস্ক্রিন প্রয়োগ করা উচিত।
৩) দুধ থেকে টাটকা সর তুলে ব্যবহার করুন। দুধের সরের ল্যাকটিক অ্যাসিড এক্সফোলিয়েশনের জন্য দারুণ কার্যকর।



Click it and Unblock the Notifications