Honey for Oily Skin: তৈলাক্ত ত্বকের যাবতীয় সমস্যা দূর হবে মধুর গুণে! ব্যবহার করুন এই ফেস প্যাক

সারা বছরই ত্বকে একের পর এক সমস্যা লেগেই থাকে। চুলকানি, ব্রণ, ব়্যাশ, কালো দাগছোপ, ট্যান, রুক্ষ-শুষ্ক ভাব, ইত্যাদি। ত্বকের যত্ন নিতে কেউ ঘরোয়া উপায়ের উপর ভরসা রাখেন, আবার কেউ বাজারজাত প্রোডাক্টকেই আপনা করে নেন। তবে এগুলোতে যে সব সময় লাভ হয় তা কিন্তু নয়।

How To Use Honey For Oily Skin

ত্বকের নানা সমস্যা থেকে মুক্তি পেতে ত্বকের ধরন বুঝে যত্ন নিন। আজকের আর্টিকেলে রইল তৈলাত্ব ত্বকের সমস্যার কথা। ব্রণ, পিম্পল, ব্ল্যাকহেডস আর অধিক তেলা ভাবের সমস্যায় সারা বছর জড়জড়িত থাকেন তৈলাক্ত ত্বকের অধিকারীরা। ত্বকের এই সব সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন মধুর ফেস প্যাক। জেনে নিন ত্বকে কী ভাবে ব্যবহার করবেন মধু -

দুধ ও মধুর ফেস প্যাক

দুধ ও মধুর ফেস প্যাক

আধা কাপ মধুর সঙ্গে আধা কাপ দুধ ভালো করে মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। দিনে একবার এই ফেস প্যাক লাগান।

কলা এবং মধুর ফেস প্যাক

কলা এবং মধুর ফেস প্যাক

অর্ধেক কলা চটকে নিন। এতে আধা চা চামচ মধু মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। পেস্টটি ত্বকে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। সপ্তাহে দু'বার এই ফেস প্যাক লাগান।

মধু এবং ওটমিল ফেস প্যাক

মধু এবং ওটমিল ফেস প্যাক

১ টেবিল চামচ মধুর সঙ্গে ২ টেবিল চামচ ওটমিল মিশিয়ে একটি স্ক্রাব তৈরি করুন। মুখ ও গলায় এই স্ক্রাব প্রয়োগ করে বৃত্তাকার গতিতে ম্যাসাজ করুন কিছুক্ষণ। তারপর হালকা গরম জলে মুখ ও গলা ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই ফেস প্যাক ব্যবহার করুন।

মধু এবং অলিভ অয়েল ফেস প্যাক

মধু এবং অলিভ অয়েল ফেস প্যাক

১ টেবিল চামচ মধুর সঙ্গে ১ টেবিল চামচ উষ্ণ অলিভ অয়েল ও আধা চা চামচ লেবুর রস মিশ্রিত করুন ভালো ভাবে। মুখ এবং গলায় এই প্যাকটি লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। সপ্তাহে দু'বার এই ফেস প্যাক ব্যবহার করুন।

মধু এবং শসার ফেস প্যাক

মধু এবং শসার ফেস প্যাক

অর্ধেক শসার সঙ্গে ১ টেবিল চামচ দুধ আর ১ টেবিল চামচ মধু একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিন। মুখ এবং গলায় এই পেস্টটি লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। প্রতিদিন দু'বার এই ফেস প্যাক ব্যবহার করুন।

মধু এবং হলুদের ফেস প্যাক

মধু এবং হলুদের ফেস প্যাক

১ টেবিল চামচ মধু, আধা চা চামচ হলুদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দু'বার এই ফেস প্যাক ব্যবহার করুন।

মধু ও ডিমের ফেস প্যাক

মধু ও ডিমের ফেস প্যাক

১টি ডিমের সাদা অংশ নিন। তাতে ১ চা চামচ লেবুর রস, আধা চা চামচ মধু মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। এই প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন। ভালো ফলাফলের জন্য সপ্তাহে দু'বার এই প্যাক ব্যবহার করুন।

মধু এবং দইয়ের ফেস প্যাক

মধু এবং দইয়ের ফেস প্যাক

১ চা চামচ মধুর সঙ্গে ১ টেবিল চামচ টক দই, এক চিমটি দারুচিনি এবং জায়ফল গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করুন। প্যাকটি আপনার মুখ এবং গলায় সমানভাবে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। ভালো ফলাফলের জন্য সপ্তাহে দু'বার এই ফেস প্যাক লাগাতে পারেন।

Story first published: Wednesday, December 21, 2022, 19:06 [IST]
X
Desktop Bottom Promotion