Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মাথায় হাত দিলেই মুঠো মুঠো চুল উঠে আসছে? মৌরির ম্যাজিকেই বন্ধ হবে চুল পড়া!
চুল পড়া আজকালকার দিনে অন্যতম বড় সমস্যা। শীত, গ্রীষ্ম, বর্ষা - যে মরশুমই হোক না কেন, চুল ঝরেই চলেছে। মার্কেটের নামীদামি প্রোডাক্ট থেকে ঘরোয়া টোটকা, কোনও কিছুতেই চুল পড়া আটকায় না।
চিকিৎসকদের মতে, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া এবং জীবনযাত্রা, হরমোনের ভারসাম্যহীনতা, স্ট্রেস, শারীরিক অসুস্থতা ছাড়াও চুল পড়ার আরও অনেক কারণ রয়েছে। বংশগত প্রবণতাও চুল পড়ার অন্যতম কারণ। জিনের কারণে সাধারণত কৈশোরকাল থেকেই চুল পড়া শুরু হয়।

নির্দিষ্ট কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে, যেগুলি চুল পড়া আটকাতে পারে। এর মধ্যে সবচেয়ে কার্যকর উপাদান হল মৌরি। মৌরিতে প্রচুর ভিটামিন এবং খনিজ রয়েছে। যা চুলের ফলিকলে পুষ্টি যোগায় এবং শক্তিশালী করে। ফলে চুল পড়া কমে। জেনে নিন, চুল পড়া কমাতে মৌরি কী ভাবে ব্যবহার করবেন-
চুলের যত্নে মৌরি ব্যবহারের পদ্ধতি
১) এক টেবিল চামচ মৌরি সারা রাত জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে জলটা ছেঁকে নিয়ে, মৌরি মিক্সি বা শিলনোড়ায় বেটে নিন। টক দইয়ের সঙ্গে মৌরি গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করুন। মাথার ত্বকে ও চুলে এই পেস্টটি লাগিয়ে আধা ঘণ্টা রেখে দিন।
৩০ মিনিট পর একেবারে হালকা গরম জল দিয়ে মাথা ধুয়ে ফেলুন। তারপর মাথা মুছে ফ্যানের তলায় চুল শুকিয়ে নিন। সপ্তাহে দু'বার মৌরির পেস্ট ব্যবহার করতে পারেন।
২) কয়েক চামচ মৌরি জলে দিয়ে ফোটান কিছুক্ষণ। জলটা ছেঁকে ঠাণ্ডা হতে দিন। তারপর, এই মৌরির জল দিয়ে চুল ভাল করে ধুয়ে ফেলুন।
মৌরি ব্যবহারের পাশাপাশি, রোজ স্বাস্থ্যকর ডায়েট মেনে চলুন, প্রচুর জল পান করুন। আপনার চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন। হিট-স্টাইলিং সরঞ্জাম যেমন হেয়ার ড্রায়ার, কার্লিং আয়রন এবং স্ট্রেইটনারের ব্যবহার বন্ধ করুন। এই সব পদক্ষেপ সঠিকভাবে মেনে চললে তবেই স্ক্যাল্প ও চুল সুস্থ থাকবে। চুল পড়াও ধীরে ধীরে কমবে।



Click it and Unblock the Notifications