ঝলমলে, ঘন চুল পেতে ব্যবহার করুন বাটারমিল্ক, জেনে নিন সঠিক পদ্ধতি

ঘন-কালো চুল চেহারার সৌন্দর্য্য দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাই মনের মতো চুল পেতে প্রত্যেক মহিলাই নানান পদ্ধতি অবলম্বন করেন। তবে মার্কেটের কেমিকেলযুক্ত পণ্যের চেয়ে, ঘরোয়া ভাবে চুলের যত্ন নেওয়া সবচেয়ে ভালো। কারণ ঘরোয়া বা প্রাকৃতিক জিনিস থেকে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার ভয় খুব কম। তাই চুলে প্রাকৃতিক পণ্য ব্যবহার করার চেষ্টা করাই ভালো।

How To Use Buttermilk On Your Hair

ঝলমলে, ঘন চুল পেতে আপনি বাটারমিল্ক ব্যবহার করতে পারেন। বাটারমিল্ক চুলে পুষ্টি যোগায়, পাশাপাশি চুল পড়াও কমায়। তাহলে জেনে নিন, চুলে বাটারমিল্ক ব্যবহারের সঠিক পদ্ধতি এবং উপকারিতা।

চুলে কীভাবে বাটারমিল্ক ব্যবহার করবেন?

চুলে কীভাবে বাটারমিল্ক ব্যবহার করবেন?

চুলের জন্য বাটারমিল্ক বা ঘোল খুবই উপকারি। চুলে পুষ্টি যোগাতে আপনি চুলে বাটারমিল্ক লাগাতে পারেন। এর জন্য, একটি পাত্রে কিছুটা বাটার মিল্ক নিয়ে তুলোর সাহায্যে চুলের গোড়ায় ভালোভাবে লাগান। ৩০ মিনিট রাখার পর চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার লাগাতে পারেন।

বাটারমিল্ক এবং লেবু

বাটারমিল্ক এবং লেবু

বাটারমিল্কে ল্যাকটিক অ্যাসিড এবং ভিটামিন এ পাওয়া যায়, যা চুলের জন্য খুবই উপকারি। চুলের যত্নে বাটারমিল্ক ও লেবু একসঙ্গে ব্যবহার করতে পারেন। বাটারমিল্কে লেবুর রস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ চুলে লাগিয়ে ম্যাসাজ করুন। ২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

বাটারমিল্ক হেয়ার মাস্ক

বাটারমিল্ক হেয়ার মাস্ক

চুলের যত্নে বাটারমিল্ক হেয়ার মাস্কও ব্যবহার করতে পারেন। পরিমাণমতো বাটারমিল্ক নিয়ে তাতে ৩ চামচ অলিভ অয়েল এবং একটি ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণে কলা দিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এবার এই পেস্ট চুলে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।

চুলের জন্য বাটারমিল্কের উপকারিতা

চুলের জন্য বাটারমিল্কের উপকারিতা

চুল পড়া - বাটারমিল্কে প্রোটিন, ভিটামিন এ এবং ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়, যা চুলকে মজবুত করে এবং চুল পড়া কমায়।

খুশকি কমায় - খুশকি থেকে মুক্তি পেতে বাটারমিল্ক ব্যবহার করতে পারেন। বাটারমিল্ক চুলে লাগালে খুশকি কমে। এছাড়া, স্ক্যাল্পের চুলকানিও দূর হয়।

উজ্জ্বল চুল - চুলে বাটারমিল্ক ব্যবহার করলে চুলের উজ্জ্বলতা বাড়ে। তাই শাইনি চুল পেতে সপ্তাহে দু'বার বাটারমিল্ক ব্যবহার করতে পারেন।

X
Desktop Bottom Promotion