Dandruff Treatment: খুশকির ভয়ে পছন্দের জামা পরতে ভয় পাচ্ছেন? বেকিং সোডার কামালেই সারবে খুশকি!

শীতকালে ত্বক এবং চুলের অন্যান্য সমস্যার পাশাপাশি উপদ্রব বাড়ে খুশকির। তবে শুধু শীতকালের শুষ্ক আবহাওয়ার কারণেই নয়, মাত্রাতিরিক্ত দূষণের ফলে এখন অনেকেই মোটামুটি সারা বছর খুশকির সমস্যায় ভোগেন। খুশকি আমাদের সবচেয়ে বড় শত্রু। খুশকির কারণে কোনও গাঢ় রঙের পোশাক পরা যায় না। চুল খুলেও রাখা যায় না। এছাড়া, অতিরিক্ত চুল ঝরে যাওয়া, চুল রুক্ষ হয়ে যাওয়া, মাথার ত্বকে নানা রকমের সংক্রমণের সমস্যা তো রয়েইছে।

How To Use Baking Soda For Dandruff

শীতকালে খুশকির সমস্যা থেকে রেহাই পেতে রইল ঘরোয়া সহজ সমাধান। বেকিং সোডার কামালেই খুশকি থেকে মুক্তি মিলতে পারে। কী ভাবে তা ব্যবহার করবেন, রইল তারই হদিশ।

আপেল সাইডার ভিনেগার এবং বেকিং সোডা

আপেল সাইডার ভিনেগার এবং বেকিং সোডা

২ চা চামচ বেকিং সোডা, ২ টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার একসঙ্গে মিশিয়ে মাথার ত্বকে লাগান। কিছুক্ষণ ম্যাসাজ করার পর ঠান্ডা জলে মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই বার এটি করুন। এই মিশ্রণ মাথার ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

লেবু এবং বেকিং সোডা

লেবু এবং বেকিং সোডা

২ টেবিল চামচ লেবুর রসের সঙ্গে দেড় চা চামচ বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মাথার ত্বকে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। তারপর ২-৩ মিনিট রেখে ঠান্ডা জলে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই বার এই পদ্ধতি প্রয়োগেই ভালো ফল পাবেন।

খুসকির ভাল দাওয়াই হল পাতিলেবু। এতে থাকা সাইট্রিক অ্যাসিড, ভিটামিন সি ও ফ্ল্যাভনয়েড খুশকি দূর করতে বেশ উপকারী।

অলিভ অয়েল এবং বেকিং সোডা

অলিভ অয়েল এবং বেকিং সোডা

১ টেবিল চামচ অলিভ অয়েল হালকা গরম করে তাতে ১টি ডিমের কুসুম এবং ১ চা চামচ বেকিং সোডা দিয়ে ভালো ভাবে মেশান। এই হেয়ার প্যাকটি মাথার ত্বকে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই বার এই পদ্ধতি প্রয়োগ করুন।

নারকেল তেল এবং বেকিং সোডা

নারকেল তেল এবং বেকিং সোডা

দেড় চা চামচ বেকিং সোডার সঙ্গে ১ টেবিল চামচ নারকেল তেল এবং ১ টেবিল চামচ মধু ভালো ভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে আধ ঘণ্টা রাখুন। তারপর চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই বার এই হেয়ার মাস্ক ব্যবহার করুন।

বেকিং সোডা এবং টি ট্রি অয়েল

বেকিং সোডা এবং টি ট্রি অয়েল

২ চা চামচ বেকিং সোডা, কয়েক ফোঁটা টি ট্রি অয়েল এবং আধ কাপ জল একসঙ্গে মিশিয়ে স্ক্যাল্পে লাগান। ১৫ মিনিট পর চুল ধুয়ে ফেলুন। খুশকি থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত সপ্তাহে দুই বার এই পদ্ধতি প্রয়োগ করুন।

Story first published: Saturday, December 24, 2022, 13:04 [IST]
X
Desktop Bottom Promotion