Aloe Vera For Hair Fall: চিরুনি দিলেই মুঠো মুঠো চুল উঠছে? অ্যালোভেরার গুণেই হবে মুশকিল আসান!

Aloe Vera for Hair Fall: অ্যালোভেরার হাজারো গুণ, বললে শেষ করা যাবে না। ত্বক-চুল থেকে শরীরের নানা সমস্যায় এর জুড়ি মেলা ভার। অ্যালোভেরা জেলে আছে নানা উপকারী উপাদান যেমন - ভিটামিন, এনজাইম এবং অ্যামিনো অ্যাসিড। যা চুলে পুষ্টির যোগান দেয়, চুল মজবুত করে আর চুলকে ঘন লম্বা জেল্লাদার করতে সাহায্য করে। চুল ও মাথার ত্বকে পিএইচ-এর ভারসাম্য রক্ষা করতেও অ্যালোভেরা অত্যন্ত কার্যকর।

বায়ুদূষণ, অত্যধিক কসমেটিক্সের ব্যবহার, সঠিক যত্নের অভাব, অস্বাস্থ্যকর খাবার খাওয়া - এমন কিছু কারণে চুল পড়ার সমস্যা ক্রমশ বেড়েই চলেছে। এই সমস্যায় অন্যতম ভরসা হতে পারে অ্যালোভেরা। এর স্বাস্থ্যকর উপাদান চুলের গোড়া মজবুত করে এবং স্ক্যাল্প সুস্থ রাখে। ফলে চুল পড়ার হাত থেকে রেহাই মেলে।

aloe vera for hair fall

চুলের যত্নে কী ভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা?

বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে তার একটা পাতা কেটে নিন। অ্যালোভেরা পাতা চিরে তার জেলটা বার করে নিন। মিক্সিতে ভালো ভাবে পেস্ট করে নিতে হবে এই জেল। আর নাহলে আপনি দোকান থেকে কেনা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। তবে কেনা অ্যালোভেরা জেলে রাসায়নিকের উপস্থিতি থাকতে পারে। তাই প্রাকৃতিক উপায়ে অ্যালোভেরা জেল হাতে এলে সেটাই ব্যবহার করুন।

চুলে শ্যাম্পু করে তোয়ালে দিয়ে ভালো ভাবে চুল মুছে ফেলুন। পরিষ্কার ও ভেজা চুলে অ্যালোভেরা লাগানো সবচেয়ে বেশি উপকারী। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত এই জেল লাগিয়ে নিন। মিনিট দশেক মাথার ত্বকে আঙুলের সাহায্যে ম্যাসাজ করুন। এতে মাথার ত্বকে রক্ত ​​প্রবাহ বাড়ে, যার ফলে চুলের বৃদ্ধি আরও ভালো হয়।

এক ঘণ্টা পর হালকা গরম জলে মাথা ভালো করে ধুয়ে ফেলুন। চাইলে আবার শ্যাম্পুও করে নিতে পারেন। স্ক্যাল্পে নিয়মিত অ্যালোভেরা জেল লাগাতে পারেন। আবার সপ্তাহে ২-৩ বারও ব্যবহার করতে পারেন।

X
Desktop Bottom Promotion