কিছুতেই চুল বাড়ে না? অ্যালোভেরার হেয়ার প্যাক লাগালেই মিলবে উপকার!

Aloe Vera for Hair Growth: ত্বকের পরিচর্যায় জাদুর মতো কাজ করে অ্যালোভেরা। নিমেষেই সারিয়ে দিতে পারে ত্বকের অনেক সমস্যা। তবে জানেন কি, চুলের যত্নেও সমান উপকারী অ্যালোভেরা? চুল পড়া, খুশকি, চুলের আগা ফাটা-সহ যাবতীয় সমস্যা নির্মূল করার ক্ষমতা রাখে এই প্রাকৃতিক উপাদানটি। এমনকি চুলের বৃদ্ধিতেও খুব কার্যকর অ্যালোভেরা।

নিয়মিত অ্যালোভেরার হেয়ার প্যাক মাখলেই চুল বাড়বে তরতরিয়ে! এর সঙ্গে আরও কিছু কিছু জিনিস মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অ্যালোভেরা প্যাক। জেনে নিন, হেয়ার প্যাক তৈরিতে অ্যালোভেরার সঙ্গে আর কী কী মেশাবেন।

aloe vera for hair

অ্যালোভেরা জেল দিয়ে স্ক্যাল্প ম্যাসাজ

অ্যালোভেরা পাতা থেকে টাটকা জেল বার করে সরাসরি স্ক্যাল্পে লাগিয়ে নিন। কয়েক মিনিট স্ক্যাল্পে ম্যাসাজ করুন। আধ ঘণ্টা পর শ্যাম্পু করুন। অ্যালোভেরা জেলের ম্যাসাজে মাথার ত্বকে রক্ত ​​সঞ্চালন বাড়বে। ফলে চুলের বৃদ্ধি ঘটবে।

অ্যালোভেরা এবং নারকেল তেল

নারকেল তেলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে এবং মাথার ত্বকে লাগিয়ে নিন ভালো ভাবে। আধ এক ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। নারকেল তেল চুলে পুষ্টির জোগান দেয়। এই তেলে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই, যা রুক্ষ এবং শুষ্ক চুলকে আর্দ্র করে তোলে। অ্যালোভেরা চুলের ফলিকল ভাল রাখে।

অ্যালোভেরা এবং ক্যাস্টর অয়েল

ক্যাস্টর অয়েলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগান। এক ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। ক্যাস্টর অয়েল স্ক্যাল্পে পুষ্টি যোগায় এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে।

অ্যালোভেরা এবং দই

টক দইয়ের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে ও স্ক্যাল্পে লাগান। আধ ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। এই হেয়ার মাস্ক মাথার ত্বকের পিএইচ-এর ভারসাম্য বজায় রাখে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

অ্যালোভেরা এবং মধু

মধুর সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগিয়ে নিন। আধ ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। এই মিশ্রণ চুলকে ময়েশ্চারাইজ করবে। স্ক্যাল্প ও চুল সুস্থ রাখবে।

অ্যালোভেরা এবং গ্রিন টি

অ্যালোভেরা পাতা থেকে টাটকা জেল বার করে মিক্সিতে পেস্ট করে নিন। গ্রিন টি ঠান্ডা করে অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি চুল ও মাথার ত্বকে ৩০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। গ্রিন টি চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

অ্যালোভেরা এবং মেথি

মেথি গুঁড়োর সঙ্গে অ্যালোভেরা জেল ব্লেন্ড করে নিন। ভেজানো মেথি বীজ বেটেও ব্যবহার করতে পারেন। মেথি চুলের গোড়া মজবুত করে এবং বৃদ্ধি ঘটায়। পুরো চুলে এবং স্ক্যাল্পে মিশ্রণটি লাগিয়ে ফেলুন। আধ ঘণ্টা পর শ্যাম্পু করে নিন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Story first published: Saturday, December 16, 2023, 21:28 [IST]
X
Desktop Bottom Promotion