Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ত্বকের যত্নের জন্য সক্রিয় কাঠকয়লার(অ্যাক্টিভেটেড চারকোল)ব্যবহার
ত্বকের যত্নের জন্য সক্রিয় কাঠকয়লার(অ্যাক্টিভেটেড চারকোল)ব্যবহার
শুধু কিছু সহজ রান্নাঘরের উপাদানগুলি দিয়ে আপনার রূপচর্চায় অ্যাক্টিভেটেড চারকোলের ব্যবহার জেনে নিন|
অ্যাক্টিভেটেড চারকোল সৌন্দর্য দুনিয়ায় নতুন আলোড়ন ফেলা শব্দ| বহু মানুষ এই উপাদানটি তাদের নৈমিত্তিক রুটিনে অন্তর্ভুক্ত করছে ত্বকের সমস্যাগুলির অসাধারণ চিকিৎসার জন্য|
এর আন্টিফাঙ্গাল ও আন্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য কার্যকরভাবে আপনার ত্বকের থেকে ময়লা এবং বিষক্রিয়াগত বস্তু টেনে বের করে পরিষ্কার করে| এটি আপনার রূপচর্চায় যুক্ত করে, আপনার ত্বকের স্বাস্থ্য ও ঝিলিক দুটোই বাড়াতে পারেন|
অনেকভাবেই আপনি অ্যাক্টিভেটেড চারকোল ত্বকে ব্যবহার করতে পারেন| আজ বোল্ডস্কাইয়ের মাধ্যমে আমরা আপনাদের জানাচ্ছি বিভিন্ন উপায়ে কিভাবে অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে আপনি লাবণ্যময়ী হয়ে উঠতে পারেন|
এটি শুধুমাত্র যে আপনার ত্বক থেকে ময়লা পরিষ্কার করে তাই নয়, ব্রণ ও ফুসকুড়ি রোধ করে এমনকি বয়স বৃদ্ধির লক্ষণ বিলম্বিত করে| এই শক্তিশালী প্রাকৃতিক রূপচর্চার উপাদানের মান সম্বন্ধে জানতে উপায়গুলি পরখ করে দেখুন|
যথাযত ত্বকের যত্ন নিতে এই চমৎকার উপাদানটির সম্বন্ধে সচেতন হন আমাদের প্রতিবেদন পড়ে|
উল্লেখিত উপাদানটি আপনার ত্বকের উপযুক্ত কিনা পরখ করতে প্যাচ পরীক্ষা করে নেওয়া আবশ্যক|

১. অ্যাক্টিভেটেড চারকোলের সাথে মধু
এক চামচ মধু ও এক চামচ চারকোল মেশান| তারপর আপনার মুখ এবং ঘাড়ে মিশ্রণটি প্রয়োগ করুন| প্রায় ৫ মিনিটের জন্য মুখে রেখে মুখের কোনো ক্লেনজার দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন| মিশ্রণটি আপনার মুখে ব্রণ ফুসকুড়ি রোধ করতে সাহায্য করবে|

২. লেবুর রসের সাথে অ্যাক্টিভেটেড চারকোল
আরেকটি সহজ কিন্তু শক্তিশালী উপায় যা আপনি আপনার ত্বকে ব্যবহার করতে পারেন তা হল লেবুর রসের সাথে অ্যাক্টিভেটেড চারকোল| মুখের উপর এটি প্রয়োগ করুন এবং ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন| এই দুই ত্বক ফর্সা করার উপাদানগুলি খুব অল্প সময়েই আপনার মুখের কালো দাগছোপ দূর করবে|

৩. অ্যালো ভেরা জেলের সঙ্গে অ্যাক্টিভেটেড চারকোল
এক চা চামচ অ্যাক্টিভেটেড চারকোলের সাথে এক টেবিল চামচ অ্যালো ভেরা জেল মিশিয়ে নিন| আলতো করে আপনার মুখ এবং ঘাড়ের উপর মিশ্রণটি প্রয়োগ করুন| ১০ মিনিট রেখে ভেজা কাপড় দিয়ে মাস্কটি তুলে ফেলুন| ব্রণর সাথে লড়াইযে পারদর্শী এই মাস্কটি মাসে একবার ব্যবহার করে সুফল পান|

৪. অ্যাপল সিডার ভিনেগার ও অ্যাক্টিভেটেড চারকোল
এক চা চামচ অ্যাক্টিভেটেড চারকোলের সাথে আধা চা চামচ আপেল সিডার ভিনেগার এবং এক টেবিল চামচ ডিস্টিলড জল মিশিয়ে দৃঢ়ভাবে আপনার মুখ এবং ঘাড়ের উপর প্রয়োগ করুন|

৫. বেন্টনাইট ক্লের সঙ্গে অ্যাক্টিভেটেড চারকোল
দুটো উপাদিনই আধা চা চামচ করে নিয়ে এক টেবিল চামচ জলের সাথে মেশান| আলতো করে সারা মুখে মেখে নিন ব্রণর হাত থেকে বাঁচার জন্য| ঠান্ডা জল দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন|

৬. চা গাছের তেলের সঙ্গে অ্যাক্টিভেটেড চারকোল
৩ ফোঁটা চা গাছের তেলের সাথে এক চা চামচ অ্যাক্টিভেটেড চারকোল ও ২ চা চামচ জল একসাথে মিশিয়ে আপনার মুখ এবং ঘাড়ের উপর মিশ্রণটির পাতলা কোট প্রয়োগ করুন| ১০ মিনিট রাখার পর ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন| প্রতি মাসে এই মাস্কটির ব্যবহার বলি রেখা রোধ করতে পারে|

৭. গোলাপ জলের সাথে অ্যাক্টিভেটেড চারকোল
এক চা চামচ চারকোলের সাথে এক টেবিল চামচ গোলাপ জল মেশান| আপনার মুখ এবং ঘাড়ের উপর এই মিশ্রণটি প্রয়োগ করুন। ১০ মিনিটের পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন| আপনার ত্বক থেকে সব ধরনের ময়লা এবং অশুদ্ধতা নির্মূল করতে এটি সাপ্তাহিক ভিত্তিতে ব্যবহার করুন।



Click it and Unblock the Notifications