ওয়েদার চেঞ্জের সঙ্গেই ত্বকের যত্ন কীভাবে নেবেন, দেখে নিন এক ঝলকে

By Bhagysree Sarkar

তীব্র গরম কাটিয়ে বর্তমানে কখনও মেঘলা আকাশ, কখনও আবার ঘনঘন বৃষ্টির দিন এসে হাজির। এই রোদ তো আবার এই মেঘলা আকাশ। ওয়েদার কখন যে পরিবর্তন হবে আপনি ধরতেই পারবেন না। এই দ্রুত ওয়েদার চেঞ্জের সাথে স্কিনের নানান সমস্যা আমরা দেখে থাকি। কিন্তু নিত্যদিনের প্রাথমিক স্কিন কেয়ার রুটিন বজায় রাখতে পারলেই আপনি ফল হাতেনাতে পাবেন। হাইড্রেটেড এবং হেলদি স্কিন পেতে চাইলে আজকের প্রতিবেদন আপনার জন্য।

দিনের শুরুটা করুন রিফ্রেশিং শাওয়ার দিয়ে। কারণ, এই বর্ষার আবহাওয়াতে ঘাম একটু বেশিই হয়। আবার অনেক সময় ডিহাইড্রেটেডও লাগে। তাই দিনের শুরুটা অবশ্যই স্নান করা দিয়ে শুরু হোক। এক্ষেত্রে আপনি বেছে নিতে পারেন একটি হাইড্রেটিং বা ময়েশ্চারাইজিং শাওয়ার জেল। যা স্কিন ড্রাই না করেই ভালোভাবে পরিষ্কার করবে। স্নানের পর লাইট বডি লোশন ব্যবহার করতে পারেন।

Skin Care

মর্নিং স্কিনকেয়ার একেবারেই অবহেলা করবেন না। সকলে আপনি যতই ব্যস্ততা থাকুন। এটি ভোলা একেবারেই যাবে না। নিজের স্কিন টাইপ বুঝে মাইল্ড ক্লেনজার বেছে নিন। এরপর টোনিং ও ময়েশ্চারাইজার লাগান। বাড়ির বাইরে বের হওয়ার অন্তত ২০ মিনিট আগে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলবেন না।

অবহাওয়ার বদলে স্কিন ডাল বা রাফ হয়ে যেতে পারে। তাই হাতের কাছে হাইড্রেটিং ফেসিয়াল মিস্ট রাখুন। আপনি চাইলে রোজ ওয়াটার স্প্রে দিয়েও এই কাজটি চালিয়ে নিতে পারেন। বিশেষ করে যারা এসিতে দীর্ঘক্ষণ থাকেন, তাদের জন্য ফেসিয়াল মিস্ট বেশ কার্যকরী।

রোদ উঠুক বা না উঠুক সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করা কিন্তু মাস্ট। মেঘলা দিনেও কিন্তু সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। ওয়েদার যেমনই হোক ঠাণ্ডা, ভ্যাপসা গরম বা মেঘলা, দিনের বেলা সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করুন। তবে মনে রাখবেন ২ থেকে ৩ ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করুন। তবে আপনার স্কিনে ধরণ অনুযায়ী আপনাকে সানস্ক্রিন বেছে নিতে হবে।

সপ্তাহে একটা দিন স্কিনকেয়ারে ফেস মাস্ক ব্যবহার করুন। এর ফলে স্কিনে জমে থাকা এক্সট্রা অয়েল কমবে, পাশাপাশি ইনফ্ল্যামেশন দূর করে, ব্রণর সমস্যাও দূর করবে। আর স্কিন যদি ড্রাই মনে হয় তাহলে ওটমিল, টকদই ও গোলাপের জল মিক্স করে ফেস মাস্ক বানিয়ে ব্য়বহার করুন। স্কিন যদি ডিহাইড্রেটেড লাগে তাহলে শসার রস, অ্যালোভেরা জেল ও চন্দন গুঁড়ো দিয়ে মাস্ক বানিয়ে ব্যবহার করুন।

আপনাকে সর্বদা ওয়েদার বুঝে স্কিন কেয়ার প্রোডাক্টস সিলেক্ট করতে হবে। গরমে যে ময়েশ্চারাইজার বা ক্লেনজার ব্যবহার করেছেন, তা বর্ষার জন্য উপযুক্ত নাও হতে পারে। তাই এই বিষয়ে অবশ্যই নজর দিতে হবে।

স্কিন কেয়ার রুটিনের তখনই ফল পাবেন যখন আপনার খাদ্যাভাসও ভালো হবে। ওয়েদার চেঞ্জের সাথে স্কিন কেয়ার প্রোডাক্টে যেমন চেঞ্জ আনতে হয়, তেমনি স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। গরমে প্রচুর পরিমাণে জল পান করুন। ফ্রেশ ফ্রুট জুস, ডাবের জল, সবজি, কম তেল মসলার খাবার রাখুন ডায়েটে। সঙ্গে ভাজাপোড়া, জাঙ্কফুড, সফট ড্রিঙ্কস এড়িয়ে চলুন।

Story first published: Friday, August 9, 2024, 18:56 [IST]
X
Desktop Bottom Promotion