মাস্ক পরার কারণে মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে? এই টিপসগুলি ফলো করলেই মেকআপ দীর্ঘস্থায়ী হবে!

করোনার ভাইরাসের কারণে আমাদের জীবনযাত্রায় অনেক পরিবর্তন এসেছে। এখন বাইরে বেরোলেই সঙ্গে মাস্ক রাখতে হচ্ছে। কিন্তু মাস্ক পরলে একদিকে যেমন সুবিধা, আবার অন্যদিকে কিছু অসুবিধাও দেখা দিচ্ছে। বিশেষত, যারা মেকআপ করতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে মাস্ক ব্যবহার করা সমস্যার হয়ে দাঁড়িয়েছে। কারণ মাস্ক দিয়ে মুখ ঢাকা দেওয়ার কারণে মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে। তাই আজ আমরা আপনাদের এমন কিছু টিপস দেব, যা ফলো করলে আপনার মেকআপ দীর্ঘস্থায়ী হবে।

How To Prevent Your Makeup From Melting While Wearing A Mask

মেকআপ করার আগে প্রাইমার লাগান

মেকআপ করার আগে প্রাইমার লাগান

মেকআপ প্রয়োগের আগে অবশ্যই প্রাইমার লাগান। অনেকেই মেকআপের আগে প্রাইমার ব্যবহার করেন না। প্রাইমার প্রয়োগ করলে মেকআপ দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হয়। তাই, সুন্দর মেকআপের জন্য প্রাইমার প্রয়োগ করুন।

ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন ব্যবহার করুন

ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন ব্যবহার করুন

মাস্ক লাগালে মুখে অতিরিক্ত ঘাম হয়। তাই, এক্ষেত্রে ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন ব্যবহার করা উচিত, তাহলে আপনার মুখ থেকে ফাউন্ডেশন উঠে যাবে না। আপনার ত্বকের ধরন অনুযায়ী ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন কিনুন। এটি প্রয়োগের পরে আপনার বারবার টাচআপ করারও প্রয়োজন হবে না।

মেকআপ সেট করুন

মেকআপ সেট করুন

মেকআপ করার পরে মেকআপ সেট করা খুব জরুরি। মেকআপ সেট করতে পাউডার বা স্প্রে ব্যবহার করতে পারেন। এতে আপনার মেকআপ দীর্ঘস্থায়ী হবে।

ম্যাট লিপস্টিক ব্যবহার করুন

ম্যাট লিপস্টিক ব্যবহার করুন

ম্যাট লিপস্টিক ব্যবহার করুন। ম্যাট লিপস্টিক লাগালে লিপস্টিক দ্রুত উঠে বা ঘেঁটে যায় না। তাই, মাস্ক ব্যবহার করলে ম্যাট লিপস্টিক লাগাতে পারেন। যেকোনও ম্যাট লিপস্টিক ব্যবহার করতে পারেন।

Story first published: Saturday, October 17, 2020, 20:03 [IST]
X
Desktop Bottom Promotion