Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
এই পুজোয় মেকআপ ছাড়াই নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলুন! রইল কিছু টিপস
হাতে আর মাত্র কয়েকদিন, তারপরেই আসতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। খাওয়া-দাওয়া থেকে শুরু করে ঘোরা, আড্ডা দেওয়া, শপিং কোনওটাই বাদ পড়ে না এই মহা উৎসবে। তবে এসবের মাঝে পুজোর সময় নিজেকে কীভাবে সুন্দর দেখানো যায় তার প্রস্তুতিও শুরু হয়ে যায় এক মাস আগে থেকে। রূপচর্চার ক্ষেত্রে কোনও খামতি রাখে না মেয়েরা। নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে ব্যবহার করে থাকেন নানাবিধ মেকআপ কিট। সারা বছর নিজের দিকে নজর না দিলেও পুজোর আগে সবার ধুম পড়ে যায় নিজেকে সাজিয়ে তোলার।

তবে এখন মেক আপ ছাড়াই সুন্দর হয়ে উঠতে পারেন আপনিও, যদি মেনে চলেন কিছু পরামর্শ। কয়েকটি উপায় অবলম্বন করলে মেকআপের কোনও প্রয়োজনই হবে না। তবে দেখে নিন নিজেকে সুন্দর করে তুলতে কী কী করবেন।

১) ঘুমের প্রতি অবহেলা নয়
মোবাইল বা ল্যাপটপের মতো শরীরেরও চার্জের প্রয়োজন হয়, যা জোগান দেয় ঘুম। তাই রোজ ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম মাস্ট। পর্যাপ্ত ঘুম না হলে শরীর খারাপ হওয়ার পাশাপাশি ত্বকও নিষ্প্রাণ হয়ে পড়ে, ডার্ক সার্কল ও বলিরেখার জন্ম নেয়। ফলে ন্যাচারাল বিউটির একেবারে দফারফা হয়ে যায়। ঘুম ভালো হলে ত্বকের কোষে কোলাজেন বৃদ্ধি পায়, ফলে মুখে বয়সের ছাপ পড়তে পারে না। তাই রোজ পর্যাপ্ত ঘুম অত্যন্ত প্রয়োজন।

২) প্রচুর জল পান করুন
হেলদি স্কিন পেতে স্কিনকে হাইড্রেট রাখাও খুব জরুরি। তাই নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে এবং ত্বক ও চুলের যত্ন নিতে প্রচুর পরিমাণে জলপান করা উচিত। রোজ ৩ থেকে ৪ লিটার জল খাওয়ার অভ্যাস গড়ে তুললে মেকআপের কোনও প্রয়োজনই হবে না।

৩) সুষম খাবার খান
ফাস্টফুড, জাঙ্ক ফুড, তেলেভাজা ইত্যাদি খাবার একেবারে ছেড়ে দিন। মেকআপ ছাড়া ন্যাচারাল গ্লো বাড়াতে রোজ খান প্রচুর শাক-সবজি ও ফল। এগুলোতে থাকা স্বাস্থ্যকর উপাদানগুলি ভেতর থেকে ত্বককে সতেজ ও সুন্দর রাখতে সাহায্য করে। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন যুক্ত খাবার রোজ ডায়েটে রাখুন।

৪) ত্বক ও চুলের যত্ন নিন
ক্লিনজিং, টোনিং-ময়শ্চারাইজিং, এই সমস্ত কিছু ত্বকের জন্য অত্যন্ত জরুরি। তাই প্রতিদিন রাতে শোওয়ার আগে ক্লিনজিং, টোনিং-ময়শ্চারাইজিং করা মাস্ট। তাহলে কিছুদিনের মধ্যেই ত্বকে পরিবর্তন দেখতে পাবেন। রোজ এই তিনটি ধাপ মেনে চললে ত্বকে কোনও ময়লা জমবে না, র্যাশ ও ব্রণ দূরে থাকবে। তাছাড়া, ঘুমোনোর আগে ভাল করে মেকআপ তুলে ঘুমোবেন। হাত-পা এবং মুখের জন্য ভালো বডি লোশন ও নাইটক্রিম ব্যবহার করুন। রোজ সকালে, বিকেলে ও রাতে ঠান্ডা জলে মুখ ধুতে হবে। বাইরে বেরোলে রোদ থেকে বাঁচতে সানস্ক্রিন মাখুন। চুলের যত্নে হেয়ার স্পা করুন। ত্বকের ট্যান দূর করুন। এই নিয়মগুলি যারা মেনে চলবেন তাদের ত্বকের জেল্লা এমনিই ফিরে আসবে।
তবে পেট্রোকেমিক্যাল, প্যারাবেন, সালফেট আছে যেসব প্রোডাক্টে, সেগুলি ব্যবহার করা এড়িয়ে চলুন। পারলে ঘরোয়া পদ্ধতিতে তৈরি ফেস প্যাক ব্যবহার করুন।

৫) নিয়মিত এক্সারসাইজ করুন
শরীরকে সতেজ রাখতে প্রতিদিন ব্যায়াম করুন। ব্যায়াম মানসিক চাপ প্রশমিত করতেও সাহায্য করে। আপনি যদি শারীরিক এবং মানসিক দিক থেকে সতেজ থাকেন, তবে ত্বকের জেল্লা এমনিই ফিরে পাবেন।

এছাড়াও
১) ভাল করে সাবান মেখে স্নান করুন। সপ্তাহে একদিন মুখ ও সারা শরীরে স্ক্রাবিং করলে তবেই পরিচ্ছন্ন থাকবে ত্বক।
২) প্রতিদিন সকালে খালি পেতে ঈষদুষ্ণ এক কাপ জলে পাতিলেবুর রস ও মধু মিশিয়ে খেলে শরীরের টক্সিন দূর হবে এবং ত্বক উজ্জ্বল হবে।
৩) আপনার দাঁতের যথাযথ যত্ন নিন। দাঁতের সৌন্দর্য আপনার চেহারার দ্যুতিকে বাড়িয়ে তোলে। তাই দাঁত সর্বদা ঝকঝকে রাখুন।
৪) ঠোঁট ফাটা কিংবা কালো হয়ে যাওয়া, চেহারার সৌন্দর্যকে নষ্ট করে। তাই ঠোঁটের যত্ন নিন। প্রতিদিন ঠোঁটে ক্রিম লাগান।



Click it and Unblock the Notifications