Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Hair Care Tips: সিল্কি ও সফ্ট চুল চাই? সপ্তাহে মাত্র ২ দিন এই প্যাক লাগালেই ফল পাবেন!
শীতকালের শুষ্ক আবহাওয়ায় ত্বকের পাশাপাশি চুলও খুব তাড়াতা়ড়ি রুক্ষ হয়ে যায়। এ দিকে শীতের সময়ই একের পর এক বিয়ে, পিকনিক, পার্টি লেগেই থাকে। রুক্ষ, শুষ্ক, ফ্রিজি চুলে মনের মতো স্টাইলও করা যায় না। আর, চুলের এই অবস্থার জন্য কোথাও যেতেও বিরক্ত লাগে। তবে, সপ্তাহে যদি দুই-তিন দিন চুলের বিশেষ পরিচর্যা করা যায়, তাহলে এই সব সমস্যা থেকে মুক্তি মিলবে।

আজকের আর্টিকেলে রইল এমন কিছু ঘরোয়া উপায়, যেগুলো প্রয়োগ করলে চুল হবে মসৃণ, নরম এবং সিল্কি।

অ্যালোভেরা
২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিক্সিতে পেস্ট করে নিন। একেবারে মসৃণ পেস্ট তৈরি করুন। এতে ২ টেবিল চামচ জল মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে ঝাঁকিয়ে নিন। শ্যাম্পু করে চুল শুকানোর পর অ্যালোভেরার এই মিশ্রণটি চুলে স্প্রে করুন।

গরম তেল ম্যাসাজ
২ টেবিল চামচ নারকেল তেল বা অলিভ অয়েল হালকা গরম করে স্ক্যাল্প ও চুলে ভালো করে ম্যাসাজ করুন। তারপর আধ ঘণ্টা মাথায় গরম তোয়ালে জড়িয়ে রাখুন। এবার শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন।

টক দই
এক কাপ দইয়ের সঙ্গে ২ টেবিল চামচ আমলা পাউডার ভালো করে মিশিয়ে নিন। এটি স্ক্যাল্প এবং চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন।

ডিম
১টি গোটা ডিম, ১ টেবিল চামচ অলিভ অয়েল এবং ১ টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে পুরো স্ক্যাল্প ও চুলে লাগান। শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন ৩০ মিনিট। তারপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন।

মেথি বীজ
মেথি বীজ সারা রাত জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে মেথি বীজের পেস্ট বানিয়ে নিন। এই পেস্টটি মাথার ত্বকে এবং চুলে লাগিয়ে আধ ঘণ্টা রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন।

পেঁয়াজের রস
একটি বড় পেঁয়াজ থেকে রস বার করে, তার সঙ্গে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি স্ক্যাল্পে ম্যাসাজ করুন কিছুক্ষণ। তারপর ১৫ মিনিট এ ভাবেই রেখে দিন। এবার শ্যাম্পু করে ফেলুন।



Click it and Unblock the Notifications