হাঁটু-কনুইয়ে কালচে দাগ? দূর করুন এই ঘরোয়া উপায়ে

চুল, হাত, পা ও মুখের ত্বকের যত্ন আমরা সবাই নিই। কিন্তু হাঁটু ও কনুইয়ের যত্ন নেওয়ার কথা বেমালুম ভুলে যাই! ফলে হাঁটু এবং কনুইয়ের ত্বক রুক্ষ্ম, কালচে হয়ে যায়। অনেকেই এই সমস্যায় ভোগেন। কনুই, হাঁটুর রুক্ষ্ম কালো চামড়ার কারণে ইচ্ছা থাকলেও শর্ট ও স্লিভলেস ড্রেস পরা যায় না।

How To Get Rid Of Dark Elbows And Knees

এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই নানা ধরনের প্রোডাক্ট ব্যবহার করে, কিন্তু তাতেও সমাধান হয় না। আজ আমরা আপনাদের এমন কিছু ঘরোয়া জিনিসের কথা বলব যেগুলি প্রয়োগ করলেই দূর হবে হাঁটু-কনুইয়ের কালচে ছোপ।

১) লেবু

১) লেবু

আমরা জানি যে, লেবু প্রাকৃতিক ব্লিচিংয়ের কাজ করে। হাঁটু-কনুইয়ের যেসব জায়গা কালো হয়ে গিয়েছে, সেখান লেবুর রস লাগিয়ে ম্যাসাজ করুন প্রতিদিন। তারপরে গরম জলে ধুয়ে নিন। সপ্তাহ খানেক এটা করলেই ফারাক বুঝতে পারবেন।

২) দই

২) দই

দই স্কিনের জন্য খুব ভালো ময়শ্চরাইজার। টক দইয়ের সঙ্গে এক চা চামচ ভিনেগার ও সামান্য বেসন নিয়ে মিশ্রণ বানান। সেটা হাঁটু, কনুইয়ে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

৩) বেকিং সোডা

৩) বেকিং সোডা

বেকিং সোডাও কালো ছোপ দূর করতে খুব উপকারি। দুধের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে গাঢ় মিশ্রণ তৈরি করুন। কনুই, হাঁটুতে পাঁচ মিনিট লাগিয়ে রেখে দিন। প্রতি সপ্তাহে একবার করে টানা দু'মাস ব্যবহার করলেই হাতেনাতে ফল পাবেন।

৪) অ্যালোভেরা

৪) অ্যালোভেরা

স্কিনের দাগ দূর করতে অ্যালোভেরা ওষুধ হিসেবে কাজ করে। অ্যালোভেরার একটা পাতা নিয়ে পাল্প বের করে নিন। যেখানে যেখানে কালো দাগ রয়েছে পাল্প লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ঠাণ্ডা জলে ধুয়ে নিন।

৫) নারকেল তেল

৫) নারকেল তেল

রুক্ষ্ম চামড়াকে মোলায়েম করতে নারকেল তেলের জুড়ি মেলা ভার। নারকেল তেল নিয়ে ভালো করে কনুই ও হাঁটুতে ম্যাসাজ করুন। তারপর গরম জল দিয়ে ধুয়ে নিন। সাবান লাগাবেন না ভুলেও। নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন।

৬) অলিভ অয়েল

৬) অলিভ অয়েল

এক টেবিল চামচ অলিভ ওয়েল ও সামান্য চিনি নিয়ে স্ক্র্যাব তৈরি করুন। এটি ডেথ সেলগুলো সরিয়ে স্কিনকে সুন্দর করে তোলে। অলিভ অয়েল স্কিনকে হাইড্রেট রাখতে ও মোলায়েম করতেও সাহায্য করে।

৭) হলুদ

৭) হলুদ

কালো ছোপ দূর করতে হলুদের বিকল্প নেই। সবরকম স্কিনের জন্যই হলুদ উপকারি। একটু জল দিয়ে হলুদের পেস্ট বানিয়ে কনুই, হাঁটুতে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে নিলেই কাজ হবে।

৮) কমলালেবুর খোসা

৮) কমলালেবুর খোসা

কমলালেবু খাওয়ার পর খোসাটা আমরা ফেলেই দিই। কিন্তু এই খোসা আপনার স্কিনের কালো ছোপ দূর করেতে অত্যন্ত কার্যকরি। সূর্যের আলোয় ভালো করে শুকিয়ে নিন কমলালেবুর খোসা। তারপর গ্রাইন্ডারে গুঁড়ো করে ফেলুন। দুই চামচ কমলালেবুর খোসা গুঁড়ো, দুই চামচ গোলাপ জল ও দুই চামচ দুধ দিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। লাগান হাঁটু, কনুইয়ে। ১৫ মিনিট রেখে ধুয়ে নিলেই কাজ হবে দারুণ।

এছাড়াও এই পদ্ধতিগুলি অনুসরণ করুন

এছাড়াও এই পদ্ধতিগুলি অনুসরণ করুন

ক্লিনজিং ও ময়শ্চরাইজিং

প্রতিদিন স্নান করার সময় কনুই ভালো করে পরিষ্কার করুন। তারপর ময়শ্চেরাইজার লাগান।নারকেল তেল ও অ্যালোভেরা সমৃদ্ধ বডি লোশন লাগাতে পারেন।

কনুই-হাঁটুর ডেথ স্কিন দূর করুন

কনুই-হাঁটুর ডেথ স্কিন দূর করুন

ডেথ স্কিন দূর করতে সপ্তাহে একদিন স্ক্রাব করুন। সুগার স্ক্রাব হলে খুব ভালো। তবে স্ক্রাব ব্যবহারের সময় কখনই বেশি ঘষবেন না। তাতে স্কিনে সমস্যা হতে পারে।

সানস্ক্রিন লাগান

সানস্ক্রিন লাগান

সানস্ক্রিন শুধু মুখে লাগালেই চলবে না, কনুইয়েও লাগান। যদি স্লিভলেস পোশাক পরেন, তাহলে অবশ্যই সান স্ক্রিন হাত ও কনুইয়ে মাখতে হবে।

X
Desktop Bottom Promotion