পাকা পেঁপে দিয়েই জেল্লা ফেরান ত্বকের, বাড়িতেই করুন পেঁপের ফেশিয়াল

পেঁপে খাওয়া শরীরের পক্ষে যেমন ভালো, তেমনই ত্বকের জন্যও দারুণ উপকারী এই ফলটি। ত্বকের একাধিক সমস্যার সমাধান করে পাকা পেঁপে। পেঁপের মধ্যে রয়েছে এমন উপাদান, যা ত্বক উজ্জ্বল করে, দাগছোপ দূর করে, ত্বক মসৃণ ও কোমল করে তোলে, ত্বকে তারুণ্যতা ধরে রাখে। পাশাপাশি ত্বকের মৃত কোষ দূর করে। অনেকে বিউটি পার্লারে গিয়ে পাপায়া ফেশিয়াল করান। বাড়িতে পাপায়া ফেস প্যাকও ব্যবহার করেন।

How to do papaya facial at home

আপনি চাইলে বাড়িতেই পেঁপে দিয়ে ফেশিয়াল করতে পারেন, তাহলে পার্লারের খরচও অনেকটা বাঁচবে। ধাপে ধাপে জেনে নিন পেঁপে ফেশিয়াল করার পদ্ধতি -

পেঁপে এবং দুধ

পেঁপে এবং দুধ

মুখের তেল, ধুলো-ময়লা অপসারণ করতে হলে প্রথমেই মুখ ভাল করে পরিষ্কার করা দরকার। দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের ময়লা এবং তেল অপসারণ করতে পারে। নিয়মিত এই ক্লিনজারটি ব্যবহার করলে ব্রণ, হোয়াইটহেডস, ব্ল্যাকহেডস, দাগছোপ দূর হবে।

১ টেবিল চামচ পাকা পেঁপের পাল্পের সঙ্গে ২ টেবিল চামচ কাঁচা দুধ ভালো করে মিশিয়ে নিন। এই পেস্টটি সারা মুখে লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করুন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন।

পেঁপে এবং চালের গুঁড়ো

পেঁপে এবং চালের গুঁড়ো

পরবর্তী পদক্ষেপটি হল ত্বক এক্সফোলিয়েট করা। এতে ত্বক ভিতর থেকে পরিষ্কার হবে, ত্বকের রক্ত সঞ্চালনও উন্নত হবে। যার ফলে ত্বক উজ্জ্বল, মসৃণ দেখাবে । চালের গুঁড়ো ত্বকের এক্সফোলিয়েট করার জন্য দারুণ কার্যকর। এই স্ক্রাবটি সংবেদনশীল ত্বকের ব্যক্তিরাও ব্যবহার করতে পারে।

১ টেবিল চামচ ম্যাশ করা পেঁপের সঙ্গে ১ টেবিল চামচ চালের গুঁড়ো মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। প্রয়োজনে এই মিশ্রণে আরও পাকা পেঁপের পাল্প যোগ করুন। মুখ এবং গলায় পেস্টটি লাগিয়ে স্ক্রাব করুন কিছুক্ষণ। তারপরে ধুয়ে ফেলুন।

স্টিম

স্টিম

এই পদক্ষেপটি ত্বক এবং শরীরকে রিল্যাক্স করে। মুখের নিস্তেজ এবং ক্লান্ত চেহারা দূর করে।

এক বাটি গরম জল নিন। এবার মাথাটা একটু বাটির উপরে ঝোঁকান। মাথার ওপর থেকে তোয়ালে ঢাকা দিন। এছাড়াও, আপনি গরম জলে তোয়ালে ডুবিয়ে অতিরিক্ত জল নিংড়ে নিন। কয়েক মিনিট এই গরম তোয়ালে আপনার মুখের উপর রাখতে পারেন।

পেঁপে এবং অ্যালো ম্যাসাজ ক্রিম

পেঁপে এবং অ্যালো ম্যাসাজ ক্রিম

পেঁপে ফেসিয়ালের চতুর্থ ধাপ হল ম্যাসাজ করা। এতে ত্বকের রক্ত সঞ্চালন উন্নত হয় এবং ত্বকের ছিদ্র বন্ধ করে দেয়, যাতে বাহ্যিক ময়লা এবং অমেধ্য ত্বকের ভিতরে প্রবেশ করতে না পারে। এই ক্রিম দিয়ে মুখ ম্যাসাজ করলে ত্বক হাইড্রেট হবে এবং পিগমেন্টেশন, ট্যান এবং রিঙ্কেলস দূর হবে।

১ টেবিল চামচ ম্যাশ করা পেঁপের সঙ্গে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে ক্রিম-এর মতো তৈরি করুন। মুখ এবং গলায় এটি দিয়ে ম্যাসাজ করুন। প্রায় ১০ মিনিট ম্যাসাজ করুন। তারপর নরম কটন ন্যাপকিন দিয়ে মুখ মুছে ফেলুন।

পেঁপে এবং মধু

পেঁপে এবং মধু

পেঁপে ফেসিয়ালের শেষ ধাপ হল মাস্ক। এতে ত্বক পুষ্টি পায়, আর্দ্রতা বজায় থাকে, ত্বক কোমল ও উজ্জ্বল হয়।

২ টেবিল চামচ পেঁপের পাল্পের সঙ্গে ১ চা চামচ মধু, আধা চা চামচ লেবুর রস ভালো ভাবে মেশান। এটি মুখ এবং গলায় সমানভাবে প্রয়োগ করুন। মাস্কটি শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।

Story first published: Tuesday, December 13, 2022, 18:38 [IST]
X
Desktop Bottom Promotion