Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
নিখুঁত ও উজ্জ্বল ত্বক পেতে বাড়িতেই দই দিয়ে ফেসিয়াল করুন, পদ্ধতি জেনে নিন ধাপে ধাপে
নিখুঁত, উজ্জ্বল ত্বক পেতে আজকাল অনেকেই পার্লারে গিয়ে ফেসিয়াল করে। ত্বক ভাল রাখতে ফেসিয়াল করা খুবই জরুরি। তবে কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট দিয়ে ফেসিয়াল করার পরিবর্তে আপনি ঘরোয়া উপায়েও ফেসিয়াল করতে পারেন। এটি ত্বকের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং ত্বক উজ্জ্বল করতেও সহায়তা করে!

ফেসিয়াল করার জন্য আপনি দই ব্যবহার করতে পারেন। এটি ত্বকের জন্য খুবই উপকারি এবং রিঙ্কেলস দূর করার ক্ষেত্রেও কার্যকরী। ভাবছেন দই দিয়ে কীভাবে ফেসিয়াল করবেন? ধাপে ধাপে জেনে নিন সেই পদ্ধতি।

ফেসিয়াল করার আগে সতর্কতা
সপ্তাহে অন্তত একবার ফেসিয়াল অবশ্যই করুন, এতে ত্বক ভাল থাকে। আর, প্রাকৃতিক জিনিস ব্যবহারের ফলে মুখে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। তবে অনেকেরই অ্যালার্জির সমস্যা থাকে। তাই, প্রাকৃতিক জিনিস ব্যবহারের ফলে আপনার যদি অ্যালার্জি হয়, তাহলে সেটি ব্যবহার করা বন্ধ করুন।

ক্লিনজিং
সর্বপ্রথমে মুখে ম্যাসাজ করুন। দুই চামচ দই নিয়ে মুখে ভালভাবে ম্যাসাজ করুন। এরপরে হালকা গরম জলে তুলো ভিজিয়ে মুখ পরিষ্কার করুন। এতে মুখে জমে থাকা ধুলো-ময়লা দূর হবে।

স্ক্রাব
এক চামচ দই এবং আধা চামচ চিনি পাউডার নিন। এই দু'টি উপাদান ভালভাবে মিশ্রিত করুন। এরপর মুখ, গলা ও হাত পাঁচ মিনিট ধরে স্ক্রাবিং করুন। তারপরে হালকা গরম জলে কাপড় ভিজিয়ে মুখ পরিষ্কার করে নিন।

ফেস প্যাক
দইয়ের ফেস প্যাক তৈরি করতে - ১ চামচ দই, কয়েক ফোঁটা আমন্ড অয়েল, ১ চামচ মেথি বীজের গুঁড়ো এবং অল্প গোলাপ জল নিন। সমস্ত উপকরণ ভালভাবে মিশ্রিত করে তা মুখ, গলা এবং হাতে লাগান। ১০ মিনিট পরে হালকা করে ম্যাসাজ করুন। তারপরে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
ফেসিয়ালের পরে গোলাপজল এবং অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে লাগান। তবে অ্যালার্জির সমস্যা থাকলে মুখে অ্যালোভেরা জেল লাগাবেন না।

দইয়ের উপকারিতা
দই ত্বককে ময়শ্চারাইজ করার পাশাপাশি ডেড সেল দূর করতে সহায়তা করে। দইতে অ্যান্টি-বায়োটিক রয়েছে, যা ত্বক ঠিক করতে সহায়তা করে। দই ব্যবহারের ফলে মুখে পিম্পলস, রিঙ্কেলস কমে!



Click it and Unblock the Notifications