Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শীতে শুষ্ক ত্বক থেকে রেহাই পেতে স্নানের সময় এই জিনিসগুলি ব্যবহার করুন!
শীতকাল আমাদের সবার প্রিয় হলেও, এই সময় স্বাস্থ্য ও ত্বকের নানান সমস্যা দেখা দেয়। আবহাওয়ার কারণে এই সময় ত্বক বেশ রুক্ষ-শুষ্ক হয়ে যায়, ত্বকের আরও অনেক সমস্যা দেখা দেয়। আর এই সমস্ত কারণে ত্বকের অতিরিক্ত যত্নের প্রয়োজন পড়ে।

আপনি যদি ত্বকের শুষ্ক ভাব দূর করতে চান তবে প্রতিদিন স্নান করার সময় সাবানের পরিবর্তে এই জিনিসগুলি ব্যবহার করুন। এতে আপনার ত্বক নরম থাকবে। আসুন জেনে নেওয়া যাক, শীতকালে স্নানের সময় কোন জিনিসগুলি ব্যবহার করবেন।

স্নানের সময় শাওয়ার জেল ব্যবহার করুন
শীতকালে স্নানের সময় সাবানের পরিবর্তে শাওয়ার জেল ব্যবহার করুন। শাওয়ার জেলটি খুব সফ্ট এবং মাইল্ড হয়, যার ফলে ত্বক শুষ্ক হয় না। তাই শীতে শুষ্ক ত্বক থেকে বাঁচতে সাবানের পরিবর্তে শাওয়ার জেল ব্যবহার করুন।

দুধ ও বেসনের পেস্ট
শীতকালে সপ্তাহে দু'বার শরীরে সাবানের পরিবর্তে বেসন এবং দুধের পেস্ট লাগান। প্রথমে বেসন নিয়ে তাতে দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার এই পেস্টটি পুরো শরীরে লাগান। ১৫-২০ মিনিট পরে স্নান করে নিন। এতে ত্বকের শুষ্কতা দূর হবে।

স্নানের আগে তেল লাগান
শীতে ত্বকের শুষ্ক ভাব দূর করতে স্নানের আগে তেল মালিশ করুন। স্নানের আধা ঘণ্টা আগে নারকেল তেল, বাদাম তেল বা অলিভ অয়েল দিয়ে শরীরে ম্যাসাজ করুন। ম্যাসাজ করার পরে স্নান করুন, এতে ত্বকের শুষ্ক ভাব দূর হবে। তেল মালিশ করার পরে ত্বকে ময়েশ্চারাইজার লাগানোর দরকার পড়বে না!

অলিভ অয়েল
অলিভ অয়েল, ব্রাউন সুগার, মধু মিশিয়ে ঘন করে নিন। তারপর তা সর্বাঙ্গে মেখে নিন৷ হালকা হাতে মালিশ করুন, এতে আপনার শরীরের সমস্ত মৃত কোষ উঠে যাবে৷ এরপর স্নান করে হালকা ময়েশ্চরাইজার লাগিয়ে নিন৷

দুধ ও মধু
স্নানের আগে কাঁচা দুধের সঙ্গে মধু মিশিয়ে সেটি আপনার গোটা শরীরে লাগিয়ে নিন৷ দই দিয়েও এই মিশ্রণটি তৈরি করা যায়৷ শুকিয়ে গেলে স্নান করে নিন৷



Click it and Unblock the Notifications