Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
দুধের সর দিয়ে এভাবে করুন ত্বকের পরিচর্যা, কয়েক দিনেই ফিরবে জেল্লা!
ত্বকের পরিচর্যায় আমরা কত পন্থাই না অবলম্বন করে থাকি। অনেক নামীদামী প্রোডাক্টের পিছনে পয়সা খরচ করি। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। তবে এমন অনেক ঘরোয়া উপাদান রয়েছে, যা সব ধরনের ত্বকেই ব্যবহার করা যায় এবং ত্বকের যে কোনও সমস্যা নিমেষেই দূর করতে পারে। আজ সেরকমই একটি উপাদানের কথা বলব।

দুধ কম-বেশি প্রত্যেকের ঘরেই মজুত থাকে। দুধ খাওয়া যেমন শরীরের জন্য ভালো, তেমনই ত্বক সুন্দর রাখার জন্য়েও দুধের কোনও বিকল্প হয় না। দুধ ফোটানোর সময় যে সর পাওয়া যায়, সেটাও ত্বকের যত্নে নানাভাবে কাজে আসে। দুধের সর ত্বক উজ্জ্বল করে, রুক্ষ-শুষ্ক ভাব দূর করে আর্দ্রতা ফেরায়, বলিরেখা ও দাগছোপ দূর করে, ত্বক নরম মসৃণ রাখে। এমনকি খুব ভাল ক্লিনজার হিসেবেও কাজ করে দুধের সর। জেনে নিন, কী ভাবে ত্বকের যত্নে দুধের সর ব্যবহার করবেন-

দুধের সর এবং মধু
মধু ত্বকের বলিরেখা কমিয়ে তারুণ্যতা বজায় রাখতে সাহায্য করে। দুধের সরের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগালে ত্বক ময়েশ্চারাইজ হবে এবং তারুণ্যতা বজায় থাকবে।
১ টেবিল চামচ দুধের সরের সঙ্গে ১ টেবিল চামচ মধু ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি পুরো মুখে সমানভাবে লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

দুধের সর এবং হলুদ
হলুদে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে, যা ত্বক সুস্থ রাখে। দুধের সরের সঙ্গে হলুদ মিশিয়ে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও মসৃণ হবে।
১ চা চামচ দুধের সরের সঙ্গে ১ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে সারা মুখে সমানভাবে লাগান। কয়েক মিনিট রাখুন। তবে ১০ মিনিটের বেশি রাখবেন না, কারণ হলুদের কারণে ত্বকে দাগ পড়তে পারে। তারপর মুখ ভালভাবে ধুয়ে ফেলুন।

দুধের সর এবং অ্যালোভেরা
অ্যালোভেরা ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করে, ছিদ্র আঁটসাঁট করে এবং ব্রণ ও বলিরেখা কমায়। এটি শুষ্ক ত্বকে আর্দ্রতাও ফিরিয়ে আনে। দুধের সরের সঙ্গে অ্যালোভেরার মিশ্রণ ত্বককে হাইড্রেট করে এবং তারুণ্যতা বজায় রাখে।
২ টেবিল চামচ দুধের সরের সঙ্গে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর ঠান্ডা জলে মুখ ভাল ভাবে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন : কাঁচা দুধের ফেস প্যাক ব্যবহারেই ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ! নিয়মিত ব্যবহার করলেই পাবেন উপকার



Click it and Unblock the Notifications