কীভাবে ব্যবহার করবেন লিকুইড লিপস্টিক? দেখে নিন এর উপায়

লিকুইড লিপস্টিক ব্যবহার করেছেন কখনও? না করে থাকলে আপনিও এটি চেষ্টা করে দেখতে পারেন। বর্তমানে ছোট থেকে বড় প্রতিটি বিউটি ব্র্যান্ড থেকেই আপনি লিকুইড লিপস্টিক পাবেন। এগুলি বিভিন্ন ধরনের শেডের হয় এবং দীর্ঘস্থায়ী হয়। এমনকি এই লিপস্টিকগুলি পরে আপনি নির্দ্বিধায় যেকোনও কিছু খেতেও পারেন, লিপস্টিক উঠে যাওয়া কোনও ভয় থাকে না। অনেকেই হয়তো এই লিপস্টিক ব্যবহার করতে ভয় পান, ভাবেন যে লিপস্টিক ঘেঁটে যাবে। কিন্তু, আপনি যদি এর সঠিক ব্যবহার করতে জানেন তবে আপনার কোনও ভয়ই থাকবে না।

How To Apply Liquid Lipstick

আপনিও যদি মনে করেন যে এটি ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তবে আপনার ঠিক কীভাবে লিকুইড লিপস্টিক লাগানো উচিত সে সম্পর্কে জানতে এই নিবন্ধটি পড়ুন।

সর্বপ্রথম ঠোঁটকে প্রস্তুত করুন

সর্বপ্রথম ঠোঁটকে প্রস্তুত করুন

বেশিরভাগ লিকুইড লিপস্টিক ম্যাট ফিনিশের হয়। তাই, আপনি যদি আপনার ঠোঁট প্রস্তুত না করেন তবে এটি আপনার ঠোঁটকে শুষ্ক করে তুলতে পারে এবং আপনার সৌন্দর্যে বাধা সৃষ্টি করবে। তাই, আপনার ঠোঁট প্রস্তুত করতে, ঠোঁটে কিছু ময়শ্চারাইজিং লিপ বাম লাগান। লিপস্টিক লাগানোর কয়েক মিনিট আগে এটি ঠোঁটে লাগিয়ে রাখুন।

ঠোঁটের সাথে ঠোঁট বেশি ঘষবেন না

ঠোঁটের সাথে ঠোঁট বেশি ঘষবেন না

লিকুইড লিপস্টিক সাধারণ লিপস্টিক নয় যা লাগানোর পরেই ঠোঁটে ঠোঁট লাগিয়ে ঘষতে হবে। এই ধরনের লিপস্টিকের ম্যাট ফর্মুলেশনটি পেন্টিং-এর মতো। এটি লাগানোর পর শুকনো হতে সময় দিতে হবে। এর আগে আপনি যদি আপনার ঠোঁট ঘষে থাকেন তবে সমস্যায় পড়বেন।

ডবল কোট দেওয়ার প্রয়োজন নেই

ডবল কোট দেওয়ার প্রয়োজন নেই

লিকুইড লিপস্টিক একবার শুকিয়ে গেলে একটা সুন্দর রঙ হয়। কিন্তু, আপনি যদি এর উপর আরও কিছু লাগানোর (লিপগ্লস বা লিপস্টিক) কথা ভাবেন তাহলে তা মাথা থেকে বার করে দিন কারণ, সেটি একদমই ভাল লাগবে না। তবে, আপনার পছন্দ না হলে আপনি লিপস্টিকটি পুরোপুরি মুছে সেটি আবার লাগাতে পারেন। যতটা প্রয়োজন ততটাই লাগান।

ভালভাবে লিপস্টিক তুলুন

ভালভাবে লিপস্টিক তুলুন

লিকুইড লিপস্টিক শুকিয়ে গেলে তা তোলা একটু কঠিন হয়। তাই ভাল মেকআপ রিমুভার নিজের কাছে রাখুন।

Story first published: Friday, February 28, 2020, 16:09 [IST]
X
Desktop Bottom Promotion