চুলের যত্নে ভরসা রাখুন টক দইয়ের উপর, মুক্তি পাবেন চুলের নানা সমস্যা থেকে!

ভরপেট ভোজনের পর শেষ পাতে দই খাওয়ার চল আছে প্রায় সব ভারতীয় ঘরেই। বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরিতেও দইয়ের প্রয়োজন হয়। টক দইয়ে রয়েছে প্রো-বায়োটিক উপাদান, এটি উপকারী ব্যাক্টেরিয়া। এটি শরীরের ক্ষতিকারক ব্যাক্টেরিয়াকে মেরে ফেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এ ছাড়াও, নানা পুষ্টিকর উপাদানে ভরপুর টক দই।

How To Apply Curd On Hair

তবে শুধু খাবার হিসেবেই নয়, রূপচর্চাতেও রয়েছে টক দইয়ের সমান ব্যবহার। চুলের নানা সমস্যার সমাধানে দারুণ কার্যকর টক দই। জেনে নিন চুলের যত্নে দই কী ভাবে ব্যবহার করবেন-

মেথি এবং দই

মেথি এবং দই

মেথি দানা সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন মেথির পেস্ট তৈরি করে তাতে ২ টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। মাথার ত্বকে মিশ্রণটি লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। এই মাস্ক চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

নারকেল তেল এবং দই

নারকেল তেল এবং দই

নারকেল তেল গরম করে তাতে মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ঠাণ্ডা হয়ে গেলে তাতে কিছুটা দই মিশিয়ে নিন। এই মিশ্রণটি মাথার ত্বক এবং চুলে ভালো করে লাগান। ৩০ মিনিট রাখার পর শ্যাম্পু করে ফেলুন। এই হেয়ার মাস্ক চুল ময়েশ্চারাইজ করতে সাহায্য করে।

অলিভ অয়েল এবং দই

অলিভ অয়েল এবং দই

চুল মজবুত করতে অলিভ অয়েল এবং তুলসী পাতার সঙ্গে দই মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট রাখার পর শ্যাম্পু করে ফেলুন।

লেবুর রস এবং দই

লেবুর রস এবং দই

কয়েক ফোঁটা লেবুর রসের সঙ্গে টক দই মিশিয়ে মাথার ত্বকে লাগান। স্ক্যাল্পের চুলকানি কমাতে এই হেয়ার মাস্ক দারুণ কার্যকর।

বেসন ও দই

বেসন ও দই

আধা কাপ দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ বেসন মেশান। খুশকি থেকে মুক্তি পেতে এই মাস্কটি মাথার ত্বকে ব্যবহার করুন।

গোলমরিচ এবং দই

গোলমরিচ এবং দই

দই এবং গোলমরিচ মিশিয়ে চুলে ও মাথার ত্বকে লাগান। কিছুক্ষণ ম্যাসাজ করুন। ১০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। এই হেয়ার মাস্ক চুল পড়া কমায়, মাথার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে।

Story first published: Thursday, January 5, 2023, 22:48 [IST]
X
Desktop Bottom Promotion