Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Honey for skin care: কালী পুজোর আগেই ত্বকের জেল্লা ফেরাতে ভরসা রাখুন একমাত্র মধুতে, কেন জানেন?
Honey for skin care: বাঙালিদের বড় উৎসব দূর্গা পুজো (Durga puja) শেষ হয়, এবার পালা কালী পুজোর। আজ ধনতেরাস (Dhanteras), দুদিন পরই পালিত হবে কালী পুজো (Kali Puja)। এরপর ভাই-বোনের মধুর সম্পর্কের প্রতীক ভাইফোঁটা (Bhai Phota)। যার মধ্যে দিয়ে এবছরের মত শেষ হবে দীপাবলি (Diwali)। তবে হাতে এখনও রয়েছে ২ দিন। তাই দূর্গা পুজোয় সারারাত ঠাকুর দেখা ক্লান্ত মুখে ফের জেল্লা ফিরিয়ে আনার পালা। আর আপনার এই কাজে সাহায্য করবে একটি প্রাকৃতিক উাদান। যা সকলের বাড়িতেই প্রায় পাওয়া যায়।
মধু (Honey) একটি প্রাকৃতিক মিষ্টি, যা দারুণ স্বাদের পাশাপাশি অনেক স্বাস্থ্য উপকারিতাও (Honey provides several health benefits) প্রদান করে। ঠাণ্ডা এবং গলা ব্যথার চিকিৎসা থেকে শুরু করে, হজমের উন্নতি, ঘুমের মান উন্নত করা, শক্তি বৃদ্ধি, ত্বকের যত্ন, অ্যালার্জি থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তবে স্বাস্থ্যের পাশাপাশি এটি ত্বকের জন্যও খুবই উপকারী বলে মনে করা হয়। ত্বকের জন্য মধু কোনো ওষুধের চেয়ে কম নয়।

অনেক ধরনের ফেস মাস্কে মধু ব্যবহার করে উপকারিতা পাওয়া যায়। মধু সম্পর্কে বিশেষ বিষয় হল, আপনি এটি প্রতিদিন ত্বকে ব্যবহার করতে পারেন এবং এর কোন উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে মনে রাখা জরুরি, মধুতে অ্যালার্জি আছে। তাই ব্যবহারের আগে একবার প্যাচ টেস্ট করা উচিত। আসুন জেনে নিই কীভাবে মধু ত্বকের যত্নের (Benefits of honey for skin) জন্য সবচেয়ে ভালো বিকল্প হতে পারে-
- এক্সফোলিয়েটর
মধুতে উপস্থিত এনজাইম এটিকে প্রাকৃতিক এক্সফোলিয়েটরের মতো করে তোলে। এটি ত্বকে লাগালে শুষ্ক, নিস্তেজ ত্বক থেকে মৃত কোষ দূর হয় এবং ভিতরে উপস্থিত নতুন কোষ বেরিয়ে আসে, যা ত্বকে উজ্জ্বলতা আনে।
- বার্ধক্য বিরোধী
অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ মধু, কোলাজেন উৎপাদন বাড়ায়। এতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে ফ্রি রযাডিক্যাল ড্যামেজ থেকে রক্ষা করে। এটি ত্বককে টানটান এবং তরুণ রাখে, বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে এবং মুখে উজ্জ্বলতা আনে।
- ব্যাকটেরিয়ারোধী
মধু ত্বকে উপস্থিত ব্যাকটেরিয়ার পরিমাণ কমায়, যা ত্বকে ব্রণ প্রতিরোধ করে। পাশাপাশি ত্বকে ব্রণ থাকলে মধু লাগালে মুখের ধুলো, মাটি ও ময়লা পরিষ্কার হয়, যা ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে এবং ব্রণে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে।
- সানবার্ন রিলিফ
রোদে পোড়ার কারণে ক্ষতির চিকিৎসার জন্য মধু ব্যবহার ত্বকের প্রদাহ কমায় এবং নিরাময়কে উৎসাহিত করে। এটি রোদে পোড়ার কারণে হওয়া ক্ষতি থেকে ত্বকের প্রাকৃতিক নিরাময়ে সহায়তা করে।
এছাড়াও মধু প্রাকৃতিকভাবে ত্বকের আটকে থাকা ছিদ্র খুলে দেয় এবং ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। এটি পিগমেন্টেশন এবং দাগও হালকা করে, যা ত্বকে উজ্জ্বলতা আনে। সঙ্গে ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।



Click it and Unblock the Notifications