শীতে রুক্ষ শুষ্ক চুল হবে রেশমের মতো! সপ্তাহে একদিন লাগান ঘরোয়া এই হেয়ার মাস্ক

শীতকাল মানেই শুষ্ক ত্বকের সমস্যা। তবে শুধু ত্বক নয়, রুক্ষ এবং অত্যধিক শুষ্ক হয়ে পড়ে চুলও। ঘন ঘন তেল লাগিয়ে, শ্যাম্পু ও স্পা করেও তেমন লাভ হয় না। চুল মোলায়েম এবং মসৃণ করতে তাই ভরসা রাখতে পারেন কয়েকটি ঘরোয়া হেয়ার মাস্কের উপর।

চুলের যত্নে এই সময় নিয়মিত হাইড্রেটিং মাস্ক লাগানো প্রয়োজন। জেনে নিন এমনই কয়েকটা হাইড্রেটিং মাস্ক।

winter hair masks

কলা এবং অলিভ অয়েল

একটা পাকা কলা চটকে তাতে এক টেবিল চামচ অলিভ অয়েল মেশান ভালো করে। এই মিশ্রণটি চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে নিন।

ডিম, মধু এবং অলিভ অয়েল

ডিমের কুসুম ফেটিয়ে তাতে এক টেবিল চামচ অলিভ অয়েল এবং এক কাপ মধু মিশিয়ে নিন। স্ক্যাল্পে এবং চুলে মিশ্রণটি লাগিয়ে মিনিট পাঁচেক ম্যাসাজ করুন। এক ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।

কলা, মধু এবং টক দই

একটা পাকা কলা চটকে তাতে দুই টেবিল চামচ টক দই এবং এক টেবিল চামচ মধু মেশান। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে আধ ঘণ্টা রেখে দিন। তারপর শ্যাম্পু করে নিন।

নারকেল তেল এবং অ্যালোভেরা জেল

নারকেল তেল এবং অ্যালোভেরা জেল সমান পরিমাণে মিশিয়ে নিন। স্ক্যাল্পে ও চুলে হেয়ার মাস্কটি লাগিয়ে নিন ভালো করে। আধ ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।

অ্যালোভেরা এবং টক দই

আধা কাপ টক দই নিন। এতে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে মাথার ত্বকে ও চুলে ভালো করে লাগান। আধ ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।

নারকেল তেল এবং অ্যাভোকাডো

একটি অ্যাভোকাডো ম্যাশ করে নিন। এর মধ্যে একটা ডিম, এক টেবিল চামচ মধু এবং এক টেবিল চামচ অলিভ অয়েল বা নারকেল তেল মেশান। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত এই মিশ্রণ লাগিয়ে নিন। ৩০ মিনিট পর মাথা ধুয়ে ফেলুন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Story first published: Saturday, February 3, 2024, 22:53 [IST]
X
Desktop Bottom Promotion