Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
উবটানের গুণেই উপচে পড়বে ত্বকের জেল্লা! কী ভাবে বানাবেন জানুন
Homemade Ubtan Recipes: ঝলমলে মসৃণ ত্বকের স্বপ্ন সকলেরই থাকে। তার জন্য নানা প্রসাধনীর ব্যবহার থেকে ঘরোয়া টোটকা - ত্বকের যত্ন নিতে চেষ্টার খামতি রাখেন না কেউই। কিন্তু তাতে ত্বকের সাময়িক জেল্লা বাড়লেও, স্থায়ী কোনও সুফল পাওয়া যায় না। তাই পার্লারমুখী হতেই হয়। সুন্দর ত্বক পেতে খরচ করতে হয় হাজার হাজার টাকা। অথচ উপায় জানলে বাড়িতেই কয়েকটি প্রাকৃতিক উপাদান দিয়ে চটজলদি বানিয়ে ফেলতে পারেন দারুণ সব ফেসপ্যাক।
কোমন ও মসৃণ ত্বক পেতে ভরসা রাখতে পারেন ঘরোয়া উবটানে উপর। ত্বকের যত্নে উবটানের উপকারিতা গুণে শেষ হবে না। ঘরে থাকা খুব সাধারণ কিছু উপাদানেই তৈরি করতে পারবেন।

হলুদ ও দই
হলুদে রয়েছে প্রদাহ-বিরোধী এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য। উবটানে অন্যতম মূল উপাদান হলুদ। এক চা চামচ হলুদের সঙ্গে দুই টেবিল চামচ টক দই মিশিয়ে মুখে লাগান। মিনিট কুড়ি পর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। ত্বকের উজ্জ্বলতা ফেরাতে খুবই কার্যকর এই ঘরোয়া উবটান।
বেসন ও দুধ
দুধের সঙ্গে দুই টেবিল চামচ বেসন মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মুখ এবং গলায় এই পেস্ট সমানভাবে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। বেসন থাকার কারণে এই উবটান ত্বক এক্সফোলিয়েট করে, মরা চামড়া দূর করে ত্বক উজ্জ্বল ও ফ্রেশ রাখে।
ওটস ও মধু
ওটস একটি চমৎকার এক্সফোলিয়েন্ট। ত্বকের অমেধ্য এবং মৃত কোষ দূর করতে দারুণ কার্যকর। দুই টেবিল চামচ ওটসের সঙ্গে এক টেবিল চামচ মধু এবং এক চা চামচ লেবুর রস মিশিয়ে নিন ভালো ভাবে। মুখে এই প্যাক লাগিয়ে কয়েক মিনিট স্ক্রাব করুন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। ঘরোয়া এই উবটান ত্বককে মসৃণ, নরম এবং উজ্জ্বল করে তোলে।
চন্দন ও দুধ
দুধের সঙ্গে এক টেবিল চামচ চন্দন গুঁড়ো মিশিয়ে মুখ এবং গলায় লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই উবটান ত্বকের দাগছোপ কমায়, জ্বালাপোড়া কমায় এবং জেল্লা ফেরায়।
উবটান ব্যবহারের টিপস
- অনেকেরই অ্যালার্জির সমস্যা থাকে। তাই যে কোনও উবটান প্রয়োগ করার আগে সর্বদা প্যাচ টেস্ট করান।
- খুব জোরে ত্বকে ঘষা বা স্ক্রাব করা এড়িয়ে চলুন। কারণ উবটান নিজেই মৃদু এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে।
- ভালো ফলাফলের জন্য সপ্তাহে ২-৩ বার উবটান ফেসপ্যাক ব্যবহার করুন।



Click it and Unblock the Notifications