নামীদামি ফেসপ্যাক ছেড়ে মাখুন ঘরোয়া উবটান, দু’দিনেই ফিরবে ত্বকের জেল্লা!

রুপচর্চার দুনিয়া আজকের দিনে অনেক উন্নত। নামীদামী প্রোডাক্ট, বিভিন্ন বিউটি ট্রিটমেন্টের ছড়াছড়ি। আবার এসবের জন্য রূপটান বিশেষজ্ঞরাও রয়েছেন। কিন্তু কয়েক বছর আগেও ত্বক-চুলের যত্নে ব্যবহার করা হত 'উবটান'। আমাদের মা-ঠাকুমারা বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে বাড়িতেই বানাতেন ঘরোয়া ফেস প্যাক।

হলুদ, চন্দন, বেসন, মধু, বাদামের মতো হাজারটা প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি হত এক ধরণের পেস্ট। এরপর সেই পেস্ট মুখে এবং গায়ে লাগিয়ে চলত হালকা মাসাজ। ঘণ্টাখানেক রাখার পর ধুয়ে ফেলা হত। তাতেই ত্বক হত মসৃণ, কোমল ও জেল্লাদার।

Homemade Ubtan Face Scrub For Glowing Skin

এখন অবশ্য দোকানেও উবটান কিনতে পাওয়া যায়। তবে প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরে তৈরি উবটানকে টেক্কা দেওয়ার মতো পণ্য নেই! উবটানের একাধিক রেসিপি হতে পারে। আজকের আর্টিকেলে রইল কয়েকটি ঘরোয়া উবটানের রেসিপি।

রেসিপি ১

২ চা চামচ বেসন এর সঙ্গে ১ চা চামচ সর্ষে তেল এবং সামান্য দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মুখে সমানভাবে লাগিয়ে শুকোতে দিন। কিছুক্ষণ পর ভেজা হাতে হালকা ঘষে ঘষে তুলে ফেলুন।

রেসিপি ২

১ চা চামচ টক দইয়ের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

রেসিপি ৩

অল্প দুধের সঙ্গে কেশর মিশিয়ে নিন ভাল ভাবে। সম পরিমাণ খরমুজের বীজ এবং কাজুবাদাম মিক্সিতে পেস্ট করে নিন। কেশর দুধের সঙ্গে বীজের পেস্ট মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।

রেসিপি ৪

এক চা চামচ চন্দন পাউডারের সঙ্গে গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপরে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

রেসিপি ৫

একটি পাকা কলা চটকে তাতে ১ চা চামচ মধু এবং ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই পেস্টটি মুখে লাগান। ১০ মিনিট পর ভেজা হাতে হালকাভাবে ঘষে মুখ ধুয়ে ফেলুন।

রেসিপি ৬

১ চা চামচ আমন্ড পাউডার, ১ চা চামচ ক্রিম, ১ চা চামচ মসুর ডাল পেস্ট এবং কয়েক ফোঁটা গোলাপ জল মেশান। এই পেস্টটি সারা শরীরে বা মুখে লাগান। কিছুক্ষণ পর জলে ধুয়ে ফেলুন।

X
Desktop Bottom Promotion