সুন্দর ত্বক পেতে ভরসা রাখুন প্রাকৃতিক টোনারে, বাড়িতেই বানান এই ৪ হার্বাল টোনার!

ত্বককে ভাল রাখতে টোনার খুব কার্যকরি। মুখের ত্বক সুন্দর ও পরিষ্কার করতে রোজ টোনার ব্যবহার করা উচিত। টোনার ত্বক পরিষ্কার করে এবং ত্বকের রোমকূপের মুখগুলোকে সঙ্কুচিত করে। তবে দোকান থেকে কেমিক্যাল যুক্ত টোনার কিনে ব্যবহার করার থেকে ঘরে তৈরি টোনার ব্যবহার করা সবচেয়ে বেশি কার্যকরী।

Homemade Toners For All Skin Types

আপনি চাইলে বাড়িতেই প্রাকৃতিক উপায়ে তৈরি করে নিতে পারেন বিভিন্ন টোনার। এটি ত্বকের তৈলাক্তভাব কমানোর পাশাপাশি ব্রণ কমাতেও সাহায্য করবে।

অ্যাপেল সাইডার ভিনেগার

অ্যাপেল সাইডার ভিনেগার

একটি বাটিতে করে অ্যাপেল সাইডার ভিনেগার এবং জল সম পরিমাণ নিয়ে ভালভাবে মেশান। আপনি চাইলে এতে এসেনশিয়াল অয়েলও মেশাতে পারেন। এটি তুলো দিয়ে মুখে, গলায় লাগিয়ে পাঁচ মিনিট রাখুন। তারপরে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। এই টোনার ত্বকে ব্রণ বা পিম্পল হতে দেয় না।

শসা ও অ্যালোভেরা

শসা ও অ্যালোভেরা

কোয়ার্টার কাপ শসার পেস্ট বা জুসে এক টেবিল চামচ অ্যালোভেরা জেল ভালো করে মেশান। তুলো দিয়ে আপনার ত্বক এবং গলায় প্রয়োগ করুন। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

এই টোনার ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে, ত্বককে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে এবং ত্বককে হাইড্রেট করতেও সাহায্য করে।

গ্রিন টি

গ্রিন টি

এক কাপ জলে দু'টো টি ব্যাগ দিয়ে মাঝারি আঁচে ফোটান। ১৫ মিনিট পর গ্যাস বন্ধ করে জল ঠান্ডা হতে দিন। এবার একটি স্প্রে বোতলে ঢেলে আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন। এই টোনার ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং অতিরিক্ত তেল অপসারণ করতে সহায়তা করে।

ডাব ও দুধ

ডাব ও দুধ

একটি পাত্রে এক কাপ ডাবের জল এবং আধা কাপ দুধ ঢেলে চামচ দিয়ে ভালভাবে নাড়ুন। তারপর বোতলে ঢেলে ফ্রিজে রাখুন। তুলোয় পরিমাণমতো টোনার নিয়ে ব্যবহার করুন।

Story first published: Tuesday, May 31, 2022, 17:43 [IST]
X
Desktop Bottom Promotion