Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
চুল পড়া কমবে স্মুদির গুণে! জেনে নিন কী করে বানাবেন
চুল পড়া আজকের দিনে খুবই সাধারণ একটি সমস্যা। নারী, পুরুষ নির্বিশেষে সকলেই এই সমস্যায় জর্জরিত। নামীদামী শ্যাম্পু, কন্ডিশনার ছাড়াও চুলের যত্নে বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করেও মনের মতো ফলাফল মিলছে না। চুল ঝরে পড়া থেকে মুক্তি পেতে অনেকেই চুল ছোটো করে কেটে রাখেন। সে ক্ষেত্রে চুল ঠিক মতো বাড়তেও পারে না।
পুষ্টিবিদদের মতে, চুলের সামগ্রিক স্বাস্থ্য ভাল রাখতে গেলে শুধু বাইরে থেকে পরিচর্যা করলেই হবে না। যত্ন নিতে হবে ভিতর থেকেও। সে ক্ষেত্রে ঘরোয়া পানীয়ের উপর ভরসা রাখতে পারেন। চুলের যত্নে অত্যন্ত উপকারী এক স্মুদির রেসিপি আপনাদের বলব। এই স্মুদিতে থাকা সব উপকরণই চুল, স্ক্যাল্প সুস্থ রাখতে সাহায্য করে, চুল পড়া কমায় এবং চুলের স্বাস্থ্যকর বৃদ্ধি ঘটায়।

চিয়া বীজ
চিয়া বীজে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। চুলের বৃদ্ধিতে এবং চুলের ফাটা কমাতে সাহায্য করে এই বীজ। সেই সঙ্গে চিয়া বীজে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে, যা চুল পড়া আটকায়।
ফ্ল্যাক্সসিড
ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং লিগন্যান সমৃদ্ধ ফ্ল্যাক্সসিড চুলের ফলিকলে পুষ্টি জোগায়, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল পড়া কমায় এবং স্ক্যাল্পের প্রদাহ কমাতেও সাহায্য করে।
সূর্যমুখী বীজ
ভিটামিন ই সমৃদ্ধ সূর্যমুখী চুলের নানা সমস্যা দূরে রাখে। ভিটামিন ই মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
কুমড়ো বীজ
কুমড়োর বীজে রয়েছে জিঙ্ক, যা চুল ও মাথার ত্বক সুস্থ রাখে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। তাছাড়া, কুমড়ো বীজে থাকা আয়রনও চুলের জন্য খুব উপকারী।
মাখানা
মাখানায় প্রচুর পরিমাণে ভিটামিন বি, প্রোটিন, আয়রন এবং জিঙ্ক রয়েছে। এই সবই স্বাস্থ্যকর স্ক্যাল্প ও চুলের জন্য খুব প্রয়োজনীয়।
আমন্ড ও খেজুর
আমন্ড বায়োটিনের উৎস। চুল ও স্ক্যাল্প সুস্থ রাখার জন্য বায়োটিন অপরিহার্য। আর, খেজুরে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন সি রয়েছে, যা রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
স্মুদি তৈরির পদ্ধতি
২ টেবিল চামচ চিয়া বীজ, ২ টেবিল চামচ ফ্ল্যাক্সসিড, ২ টেবিল চামচ সূর্যমুখী বীজ, ২ টেবিল চামচ কুমড়ো বীজ, ২ টেবিল চামচ মাখানা, ২টো খেজুর আর এক মুঠো ভেজানো আমন্ড।
সব ধরনের বীজ শুকনো খোলায় ভেজে নিন কিছুক্ষণ। তারপর ঠান্ডা করে মিক্সিতে পাউডার বানিয়ে নিন। এবার ব্লেন্ডারে বীজের গুঁড়ো, খেজুর, এক মুঠো আমন্ড আর পরিমাণমতো জল দিয়ে ভাল ভাবে পেস্ট করে নিন। মসৃণ এবং ক্রিমি পেস্ট তৈরি করুন। প্রয়োজনে আরও জল মেশান। খেজুরের বীজটা বার করে দেবেন।
Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ অথবা চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।



Click it and Unblock the Notifications