Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
উজ্জ্বল মসৃণ ত্বক পেতে কয়েকটি টুকরো কেশরই যথেষ্ট! কী ভাবে ব্যবহার করবেন? জেনে নিন
রান্না থেকে রূপচর্চা সবেতেই দারুণ কাজে আসে কেশর। রূপচর্চায় কেশরের ব্যবহার যুগ যুগ ধরে হয়ে আসছে। শোনা যায়, আগেকার দিনে রানি ও রাজকন্যাদের রূপচর্চার উপাদানের মধ্যে অন্যতম ছিল এই কেশর। ত্বকের তারুণ্যতা ধরে রাখা, ত্বক উজ্জ্বল ও ময়েশ্চারাইজ করা এবং ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে দারুণ কার্যকর কেশর।

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে, নিখুঁত ও দাগমুক্ত ত্বকের জন্য সবচেয়ে বেশি যে উপাদান ব্যবহার করা হয়, তা হল এই কেশর। বাড়িতে কেশরের ফেস প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন। তাহলে জেনে নিন, কী ভাবে রূপচর্চায় ব্যবহার করতে পারেন কেশর-

কেশর ও চন্দন
একটি পাত্রে ১ টেবিল চামচ চন্দন পাউডারের সঙ্গে ২-৩টে কেশর এবং ২ চা চামচ কাঁচা দুধ মিশিয়ে নিন ভাল ভাবে। মুখ ধুয়ে নিয়ে এই পেস্টটি লাগান। কিছুক্ষণ ম্যাসাজ করার পর ২০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। ত্বকে দুধ প্রয়োগ করতে না চাইলে তার পরিবর্তে গোলাপ জল ব্যবহার করতে পারেন। সপ্তাহে অন্তত একবার এই ফেস মাস্কটি প্রয়োগ করুন।

কেশর ও অলিভ অয়েল
৩-৪টে কেশর ১ টেবিল চামচ অলিভ অয়েলে মিশিয়ে কিছুক্ষণ মুখে ম্যাসাজ করুন। এক ঘণ্টা পর ভেজা টিস্যু দিয়ে তেল মুছে ফেলুন। আপনি চাইলে মুখে এই তেল সারারাত রেখে দিতে পারেন। অলিভ অয়েলের পরিবর্তে নারকেল তেল, আমন্ড অয়েল বা তিলের তেলও ব্যবহার করা যেতে পারে।

কেশর ও মধু
১ টেবিল চামচ মধুর সঙ্গে ২-৩টে কেশর মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে মুখে ম্যাসাজ করুন। তারপর কিছুক্ষণ রেখে জলে ধুয়ে ফেলুন।

কেশর ও পাউডার দুধ
২ টেবিল চামচ পাউডার দুধে ৪-৫টা কেশর ও সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করুন। এই ফেস প্যাকটি পুরো মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দু'বার এই ফেস প্যাক লাগান। যাদের দুগ্ধজাত পণ্যে অ্যালার্জি হয়, তারা এই ফেস প্যাক ব্যবহার করবেন না।

কেশর ও আমন্ড
জলে ১০টি কেশর ও ৪-৫টা আমন্ড ভিজিয়ে রেখে দিন সারা রাত। পরদিন সকালে এই সব উপকরণ একসঙ্গে পিষে নিন। মসৃণ পেস্ট তৈরি করুন। এই ফেস প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এই ফেস প্যাক লাগাতে পারেন।



Click it and Unblock the Notifications