ঠোঁটে কালচে ছোপ পড়ছে? গোলাপের গুণেই ফিরবে ঠেঁটের গোলাপি আভা!

ত্বক ও চুলের প্রতি কম-বেশি সকলে যত্নশীল হলেও, ঠোঁটকে অনেকেই অবহেলা করে ফেলেন। সঠিক পরিচর্যার অভাবে ঠোঁট শুষ্ক হয়ে যায়, কালচে দাগছোপ পড়ে। ঠোঁট কালো বা ফ্যাকাসে হলে মোটেই দেখতে ভালো লাগে না। গাঢ় রঙের লিপস্টিক পরেও সেই দাগছোপ আড়াল করা যায় না।

ঠোঁটের কালচে দাগ দূর করে পুনরায় গোলাপি আভা ফিরিয়ে আনতে ভরসা রাখতে পারেন গোলাপের উপর। গোলাপের পাপড়ির সঙ্গে ঘরোয়া কিছু উপাদান দিয়ে বাড়িতেই তৈরি করে নিন স্ক্রাব। ঘরে তৈরি স্ক্রাব সহজেই মৃত কোষ সরিয়ে ঠোঁটের গোলাপি আভা এনে দিতে পারে।

rose lip scrub

গোলাপের লিপ স্ক্রাব

শুকনো গোলাপের পাপড়ি, ১ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ নারকেল তেল বা আমন্ড অয়েল বা অলিভ অয়েল, ১ চা চামচ মধু।

গোলাপের পাপড়ি গুঁড়ো করে এর মধ্যে চিনি, নারকেল তেল এবং মধু ভালো ভাবে মিশিয়ে নিন। ঠোঁটে এই মিশ্রণটি ১-২ মিনিট স্ক্রাব করে জলে ধুয়ে ফেলুন। তারপর ঠোঁট মুছে লিপ বাম বা লিপ ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। সপ্তাহে ১-২ বার এই গোলাপ লিপ স্ক্রাব ব্যবহার করলেই ফল পাবেন হাতেনাতে!

গোলাপ এবং দুধের লিপ স্ক্রাব

গোলাপের পাপড়ি ভালো করে বেটে নিন। এতে মেশান কাঁচা দুধ এবং দুধের সর। ঠোঁটে এই মিশ্রণটি মিনিট দুয়েক ঘষে ধুয়ে ফেলুন।

গোলাপের পাপড়ি এবং পেট্রোলিয়াম জেলি

শুকনো গোলাপের পাপড়ি গুঁড়ো করে নিন। এর মধ্যে আমন্ড অয়েল, পেট্রোলিয়াম জেলি এবং চিনি মিশিয়ে ঠোঁটে লাগান। ১-২ মিনিট স্ক্রাব করে ধুয়ে ফেলুন।

গোলাপ জলের লিপ স্ক্রাব

গোলাপ জলের সঙ্গে চিনি মিশিয়ে নিন। এই মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে এক মিনিট ঘষুন। তার পরে হালকা গরম জলে ঠোঁট ধুয়ে নিন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Story first published: Tuesday, February 6, 2024, 23:15 [IST]
X
Desktop Bottom Promotion