Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Pumpkin Face Pack: রাতারাতি ফিরবে ত্বকের জেল্লা, দূর হবে দাগছোপ! কুমড়োর সঙ্গে এই উপাদান মিশিয়ে মুখে লাগান
Pumpkin Face Packs for Glowing Skin in Bengali: কুমড়ো অনেকেরই খুব অপছন্দের সবজি। দেখলেই নাক সিঁটকোয় অনেকে। কিন্তু চচ্চড়ি থেকে ঘন্ট, কুমড়োর কদর সর্বত্র। যে কোনও পাঁচমেশালি রান্নার প্রধান উপকরণ হল কুমড়ো। খুব চেনা, সহজলভ্য এই আনাজের মধ্যেই লুকিয়ে নানারকম গুণ। পুষ্টিগুণ সমৃদ্ধ কুমড়ো (Pumpkin) স্বাস্থ্যের জন্য যেমন উপকারি, তেমনই ত্বকের জন্যও কিন্তু অসাধারণ।

ত্বকের পরিচর্যার (skin care) জন্য প্রাকৃতিক উপাদান হিসেবে দারুণ কাজ করে কুমড়ো। কুমড়োতে রয়েছে বিটা-ক্যারোটিন নামক উপাদান, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ও ত্বককে কোমল রাখতে সহায়তা করে। বাইরের দূষণ থেকে ত্বককে রক্ষা করতেও দারুণ কার্যকর কুমড়ো। শুষ্ক-রুক্ষ ত্বকে ঔজ্জ্বল্য ফেরাতে কুমড়োর ফেস প্যাক (Pumpkin Face Packs) ব্যবহার করলেই মিলবে উপকার।

ত্বকের জন্য কুমড়োর উপকারিতা (benefits of pumpkin for your skin)
১) কুমড়োতে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ ও সি থাকে, যা ত্বকের বিভিন্ন সমস্যা নিরাময় করে।
২) কুমড়ো কোলাজেনের উৎপাদন বাড়ায়। যার ফলে বলিরেখা কমে। ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে না।
৩) এই সবজিতে ফ্রুট এনজাইম এবং আলফা হাইড্রক্সি অ্যাসিড (AHAs) রয়েছে, যা ত্বক ভালো রাখে এবং উজ্জ্বল করে।
৪) কুমড়োয় প্রচুর ম্যাগনেসিয়াম, আয়রন, কপার এবং পটাশিয়াম রয়েছে, যা ত্বক সুস্থ রাখতে পারে।
৫) ব্রণ, পিম্পলও কমায় কুমড়ো। শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখে। কুমড়োয় থাকা ভিটামিন বি ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে।

কুমড়ো ও মধু
কুমড়ো ছোটো ছোটো টুকরো করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিন। তাতে ২ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার দিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মুখ ভাল ভাবে ধুয়ে তারপর এই মাস্কটি পুরো মুখে লাগান। তবে চোখের চারপাশে ভুলেও প্রয়োগ করবেন না। কয়েক মিনিট মুখ ম্যাসাজ করার পর, ২০ মিনিট রেখে দিন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। এর পর ভুলেও কোনও ফেশ ওয়াশ ব্যবহার করবেন না।

কুমড়ো ও জায়ফল
দুই টেবিল চামচ কুমড়োর পিউরি, ১ চা চামচ মধু, ১/৪ চা চামচ জায়ফল পাউডার এবং ১ চা চামচ অ্যাপেল সাইডার ভিনেগার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এই পেস্টটি মুখে লাগিয়ে ১০ মিনিট রাখুন। তার পরে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

কুমড়ো ও আখরোট
১ টেবিল চামচ আখরোট গুঁড়োর সঙ্গে এক টেবিল চামচ কুমড়ো পিউরি মিশিয়ে নিন। তারপরে ১ চা চামচ মধু, এক চিমটি দারুচিনি গুঁড়ো এবং টক দই ভাল করে মেশান। ঘন পেস্ট তৈরি করুন। প্যাকটি পুরো মুখে লাগিয়ে কিছুক্ষণ আলতোভাবে ঘষুন। তারপর ২০ মিনিট রেখে দিন। ঠান্ডা জলে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।



Click it and Unblock the Notifications