রোজ মুখে লাগান বেদানার ফেস মাস্ক, কয়েক দিনেই ফিরে পাবেন ত্বকের ঔজ্জ্বল্য!

টাটকা বেদানা দেখতে যেমন সুন্দর, খেতেও মিষ্টি। পাশাপাশি পুষ্টিগুণে ভরপুর এই ফল। বেদানার গুণে অনেক রোগের ঝুঁকি কমে যায়। বিশেষ করে অ্যানিমিয়া রোগে বেদানা ওষুধের মতো কাজ করে। অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ভিটামিনে ঠাসা এই ফল। নিয়মিত বেদানা খেলে শরীরে রক্তের অভাব পূরণ হয়, হার্ট সুস্থ থাকে, ইমিউনিটি বাড়ে, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে, স্মৃতিশক্তি বাড়ে, এমনকি ক্যানসারও প্রতিরোধ করে।

সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি তো বটেই, ত্বকের জন্যও উপকারী বেদানা। ত্বকে বয়সের দাগছোপ পড়তে দেয় না, ত্বক মসৃণ ও নরম রাখে এবং উজ্জ্বলতা ফেরায় এই ফল। বেদানার সঙ্গে কয়েকটি উপাদান মিশিয়ে ফেস মাস্ক তৈরি করতে পারেন। আপনাদের জন্য রইল বেদানার কয়েকটি ফেস মাস্কের হদিশ।

pomegranate face masks

বেদানা এবং টক দই

টক দইয়ের সঙ্গে বেদানার রস মিশিয়ে মুখ ও গলায় সমানভাবে লাগান। ২০ মিনিট পর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। এই ফেস মাস্ক ত্বককে ময়েশ্চারাইজ করবে এবং ত্বকের জেল্লা বাড়াবে।

বেদানা এবং মধু

মধুর সঙ্গে বেদানার রস মিশিয়ে মুখে লাগিয়ে নিন। মিনিট পনেরো পর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। এই ফেস মাস্ক ত্বককে ময়েশ্চারাইজ করার পাশাপাশি ত্বক তরতাজা করতেও সাহায্য করে।

বেদানা এবং ওটস

ওটস মিহি করে গুঁড়িয়ে নিন। এর সঙ্গে বেদানার রস মিশিয়ে মুখে লাগান। খানিকক্ষণ আলতো হাতে মুখে ম্যাসাজ করুন। তারপর ১৫ মিনিট মুখে রেখে দিন এই ফেস মাস্ক। শুকিয়ে গেলে জলে ধুয়ে ফেলুন। ঘরোয়া এই ফেস মাস্কটি ত্বককে এক্সফোলিয়েট করে। ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায় এবং সফ্ট রাখে।

বেদানা এবং অ্যালোভেরা

অ্যালোভেরা পাতা থেকে টাটকা জেল বার করে নিন। মিক্সিতে অ্যালোভেরা জেলের সঙ্গে বেদানার রস পেস্ট করে মুখে লাগান। আধ ঘণ্টা পর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। এই মাস্ক ত্বককে হাইড্রেট রাখে এবং ত্বকের জ্বালা, চুলকানি কমাতে সাহায্য করে।

বেদানা এবং শসা

শসা এবং বেদানা একসঙ্গে বেটে নিন মিহি করে। মুখ ও গলায় লাগান এই পেস্ট। মিনিট ১৫ পর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। ত্বককে তরতাজা করে তোলে এই ফেস মাস্ক।

বেদানা এবং হলুদ

বেদানার রসের সঙ্গে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে পুরো মুখে লাগিয়ে নিন। চোখের চারপাশে একেবারেই লাগাবেন না ফেস মাস্ক। ১০-১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল ও পরিষ্কার রাখতে এই ফেস মাস্কের জুড়ি মেলা ভার।

বেদানা এবং অ্যাভোকাডো

পাকা অ্যাভোকাডো ম্যাশ করে তার সঙ্গে বেদানার রস মিশিয়ে নিন। পুরো মুখে এই পেস্ট লাগিয়ে শুকোতে দিন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে পরিষ্কার করুন। এই মাস্ক ত্বকে পুষ্টি যোগায় এবং ত্বক হাইড্রেট রাখে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

X
Desktop Bottom Promotion