Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
কোরিয়ানদের মতো স্বচ্ছ ত্বক চান? কয়েকদিন শুধু মুখে মাখুন ঘরোয়া এই ফেস মাস্ক
বিশ্বজুড়ে এখন কোরিয়ান বিউটির রমরমা। তারকা থেকে সাধারণ মানুষ, সকলেই মজেছেন কোরিয়ার মেয়েদের রূপ-রহস্যে। সে দেশের তৈরি প্রসাধনী ছেয়ে গিয়েছে বাজারে। তবে সেই সব প্রসাধনীগুলির নেহাত কম দাম নয়। দারুণ কার্যকর হলেও অনেক সময়ে কিনে ওঠা যায় না। তবে আপনি চাইলে বাড়িতেও বানাতে পারেন খুব সহজে।
কোরিয়ান মহিলাদের মতো ঝলমলে মসৃণ ত্বক পেতে গেলে কেবল ফেসওয়াশ বা ফেসপ্যাকের ব্যবহার যথেষ্ট নয়। এর পাশাপাশি ফেস স্ক্রাবও ব্যবহার করতে হবে। কোরিয়ান ফেস স্ক্রাব বাজারে পেয়ে যাবেন। তবে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে বাড়িতেও বানানো যায়। জেনে নিন, কোরিয়ান কফি এক্সফোলিয়েশন মাস্ক তৈরির পদ্ধতি।

উপকরণ
দুই টেবিল চামচ কফি গুঁড়ো, এক টেবিল চামচ ব্রাউন সুগার, এক টেবিল চামচ নারকেল তেল এবং এক টেবিল চামচ মধু।
পদ্ধতি
একটি বাটিতে কফি পাউডার, ব্রাউন সুগার, নারকেল তেল এবং মধু একসঙ্গে ভালো ভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি বেশি পাতলা যাতে না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। একটু ঘন হতে হবে, যাতে সহজেই ত্বকে বসে যেতে পারেন। সুগন্ধের জন্য এতে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল বা টি ট্রি অয়েল মেশাতে পারেন।
কফির মাস্ক মুখে মাখার আগে ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ ভালো ভাবে ধুয়ে নিন। তারপর পরিষ্কার নরম তোয়ালে দিয়ে মুখ মুছে ফেস মাস্ক লাগান। চোখের চারপাশ বাদ দিয়ে পুরো মুখে সমানভাবে লাগাতে হবে। মিনিট পাঁচেক আলতো হাতে মুখে স্ক্রাব করুন। তারপর মিনিট পনেরো রেখে ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিন। শুকনো করে মুখ মুছে নিয়ে ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার মেখে ফেলুন।
উপকারিতা
কফি পাউডার - ত্বকের পরিচর্যায় কফি খুবই উপকারি। বলিরেখা দূর করে, ত্বকের মৃত কোষ দূর করে, জেল্লা ফেরায় এবং ত্বক মসৃণ করে তোলে।
ব্রাউন সুগার - কফির মতো ব্রাউন সুগারও ত্বকের মরা কোষ দূর করে এবং ত্বককে গভীর ভাবে পরিষ্কার করে। ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও দারুণ কার্যকর বাদামি চিনি। পাশাপাশি ত্বকের জেল্লা ফেরায় এবং ট্যান দূর করে।
নারকেল তেল - নারকেল তেল ত্বককে আর্দ্র এবং কোমল রাখে। ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা কমায়। ত্বকের বলিরেখা, কালচে দাগছোপ দূর করতেও নারকেল তেল বেশ উপকারী।
মধু - শুধু শারীরিক সমস্যাতেই নয়, রূপচর্চায়ও মধু বিশেষ কাজে আসে। এতে রয়েছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। আছে অ্যান্টি-অক্সিড্যান্টও। ফলে ত্বক পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে পারে মধু। আবার ত্বক আর্দ্রও রাখে, ত্বকে পুষ্টি যোগায় এবং উজ্জ্বলতা বাড়ায়।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications
