শীতে শুষ্ক ত্বক হয়ে উঠবে কোমল ও জেল্লাদার! মধুর সঙ্গে এই উপাদান মিশিয়ে মাখুন

Homemade Face Pack for Winter: শীতকালে ত্বকের হাজারো সমস্যা দেখা দেয়। ত্বক শুষ্ক হতে শুরু করে, রুক্ষভাব বেড়ে যায়। ত্বক নিষ্প্রভ, নিস্তেজ হয়ে পড়ে। উঠতে থাকে মরা ছাল। তাই শীতের মরশুমে ত্বককে আর্দ্র ও কোমল রাখতে অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়।

শুধু ময়েশ্চারাইজার কিংবা সিরাম মেখে যে সমস্যার সমাধান হবে, তা কিন্তু নয়। সপ্তাহে বেশ কয়েক দিন ফেস প্যাক লাগানোও জরুরি। টক দই, মধু এবং আমন্ড অয়েলের মিশ্রণ শীতকালে ত্বকের সব সমস্যা চিরতরে নির্মূল করতে পারে। দেখে নিন কী ভাবে ফেস প্যাক তৈরি করবেন।

winter skin care tips

বাড়িতে কী ভাবে তৈরি করবেন মধুর ফেস প্যাক?

একটি পাত্রে দুই টেবিল চামচ মধুর সঙ্গে এক টেবিল চামচ হোহোবা অয়েল বা আমন্ড অয়েল মেশান। এর সঙ্গে যোগ করন এক চা চামচ টক দই। সমস্ত উপকরণ এক সঙ্গে ভালো ভাবে মিশিয়ে মুখে মেখে নিন। ১৫ থেকে ২০ মিনিট রেখে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন।

এই ফেস প্যাকের উপকারিতা

রুপচর্চায় মধুর ব্যবহার প্রাচীন কাল থেকেই হয়ে আসছে। শুষ্ক ত্বকের সমস্যা দূর করতে দারুণ কার্যকর মধু। মধুর মধ্যে প্রাকৃতিক ভাবেই ময়েশ্চারাইজার রয়েছে। ফলে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। মধুর এই ফেস প্যাক ত্বক আর্দ্র রাখার পাশাপাশি কোলাজেন উৎপাদন বাড়ায়।

তাছাড়া, মধু নিস্তেজ ত্বকে উজ্জ্বলতা ফেরায়, ত্বক নরম করে এবং ত্বকের প্রদাহ প্রশমিত করতে পারে। মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র‌্যাডিক্যাল থেকে ত্বককে রক্ষা করে এবং চোখে-মুখে বলিরেখা পড়তে দেয় না। বার্ধক্যের দাগছোপ কমায়।

আমন্ড কিংবা হোহোবা অয়েল ত্বকে আর্দ্রতা যোগায়। তাই যাঁদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাঁদের জন্য খুবই উপকারী এই ফেস প্যাক। তাছাড়া, শীতকালে সকলেই শুষ্ক ত্বকের সমস্যায় ভোগেন। তাই শীতের মরশুমে মধুর ঘরোয়া প্যাক খুব উপকারী হতে পারে।

টক দইয়ে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা ত্বকের মৃত কোষ সরিয়ে ত্বককে আরও উজ্জ্বল করে তোলে।

ফেস প্যাক ব্যবহার করার পদ্ধতি

মুখে ফেস প্যাক প্রয়োগ করার আগে, ক্লিনজার দিয়ে ভালো ভাবে মুখ পরিষ্কার করে ধুয়ে নিন। মুখে মধুর এই প্যাকটি লাগিয়ে খানিকক্ষণ আলতো করে ম্যাসাজ করুন। তারপর আরও মিনিট পনেরো দিন। হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। নরম তোয়ালে দিয়ে মুখ মুছে নিয়ে ফেস ক্রিম লাগিয়ে নিন। এতে ত্বক কোমল ও মসৃণ থাকবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

X
Desktop Bottom Promotion