ঘরে তৈরি ভেষজ তেলেই কমবে চুলের একাধিক সমস্যা! বানাবেন কী ভাবে?

দূষণ, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া এবং পরিচর্যার অভাবে চুল নিষ্প্রাণ হয়ে পড়ে। চুলের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে যায়। বাড়তে থাকে খুশকি, চুল পড়ার সমস্যা। অনেকেই এই সমস্যা থেকে বাঁচতে ভরসা রাখেন নামীদামি প্রসাধনীর উপর। তাতে সাময়িক কাজ হলেও, দীর্ঘস্থায়ী কোনও উপকার পাওয়া যায় না। বরং চুলের যত্নে বিভিন্ন প্রোডাক্টের চেয়ে ভরসা রাখতে পারেন ভেষজ তেলের উপর।

ভেষজ তেল চুলে পুষ্টি জোগানো, চুলের গোড়া মজবুত করার পাশাপাশি চুল সফ্ট ও সিল্কি করে তোলে। দোকান থেকে না কিনে অনায়াসে বাড়িতেই বানিয়ে নিতে পারেন বিভিন্ন হার্বাল অয়েল।

Homemade Herbal Hair Oil

খুশকির জন্য ভেষজ তেল

১০০ এমএল মরিঙ্গা তেলের সঙ্গে ১৫ ফোঁটা সিডারউড এসেনশিয়াল অয়েল, ১৫ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল এবং ১০ ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। স্ক্যাল্পে ও চুলে ভাল ভাবে লাগিয়ে নিন এই তেলের মিশ্রণ। ২০-৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন।

এই তেলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল গুণ খুশকি রোধ করে এবং মাথার ত্বকে যে কোনও প্রকারের সংক্রমণ রুখে দেয়।

শুষ্ক চুলের জন্য ভেষজ তেল

১৫ ফোঁটা লোবান এসেনশিয়াল তেলের সঙ্গে ১০ ফোঁটা গাজরের বীজের তেল এবং ১৫ ফোঁটা জেরানিয়াম এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। স্ক্যাল্প এবং পুরো চুলে ভাল ভাবে লাগান এই তেলের মিশ্রণ। মিনিট পনেরো পর শ্যাম্পু করে ফেলুন।

লোবান তেল চুলের রুক্ষ-শুষ্কভাব দূর করে, গাজরের বীজের তেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য। আর, জেরানিয়াম অয়েল হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

চুলের বৃদ্ধির জন্য ভেষজ তেল

এক টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে এক চা চামচ ক্যাস্টর অয়েল, দুই ফোঁটা রোজমেরি এবং ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। গরম জলে তোয়ালে ভিজিয়ে ২০ মিনিট মাথায় জড়িয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। শ্যাম্পু করার পর এক চা চামচ জলে দুই ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে পুরো চুলে লাগিয়ে নিন। চুলের বৃদ্ধিতে খুবই উপকারী এই সব তেল।

Story first published: Thursday, August 31, 2023, 19:49 [IST]
X
Desktop Bottom Promotion