Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Winter Hair Care: শীতে বেড়েছে খুশকি? সপ্তাহে এক বার এই হেয়ার মাস্ক লাগালেই কেল্লাফতে!
মাথায় চিরুনি ঠেকালেই মুঠো মুঠো চুল উঠে আসছে। আজকাল এই সমস্যা ঘরে ঘরে। তবে এর পাশাপাশি শীতকালে দৌরাত্ম্য বাড়ে খুশকির। সাধারণত শীতকালীন শুষ্ক আবহাওয়ায় এবং অতিরিক্ত দূষণের কারণেই খুশকি হয়ে থাকে। শীতের সময় বাতাসে আর্দ্রতার অভাবে মাথার ত্বকও শুষ্ক হয়ে পড়ে। ফলে খুশকির বাড়বাড়ন্ত দেখা দেয়। মাথায় অস্বস্তি হতে থাকে। মাথা চুলকায়।
চুল পড়া এবং খুশকি নিয়ন্ত্রণ করতে অনেকেই দামি প্রসাধনী ব্যবহার করেন। কিন্তু প্রসাধনীর ব্যবহার বন্ধ করলেই যে কে সেই অবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া কিছু উপাদান দিয়ে তৈরি প্যাক ব্যবহার করে দেখা যেতে পারে।

দই এবং ডিম
আধা কাপ টক দইয়ের সঙ্গে একটি ডিম মিশিয়ে নিন। এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে চুলে লাগান। মিনিট কুড়ি পর শ্যাম্পু করে নিতে হবে। প্রোটিনে ভরপুর ডিম চুলের ফলিকলে পুষ্টি যোগায়।
কলার হেয়ার মাস্ক
পাকা কলা চটকে তাতে মধু ও নারকেল তেল মিশিয়ে নিন। চুলে ও স্ক্যাল্পে ভালো ভাবে লাগান এই হেয়ার মাস্ক। ২০-৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। কলার হেয়ার মাস্ক স্ক্যাল্প শুষ্ক হওয়া রোধ করে।
দুধ এবং মধু
দুধ এবং মধুর হেয়ার মাস্ক চুল ঘন করে। চুল পড়া কমায়। আধা কাপ দুধে এক টেবিল চামচ মধু মিশিয়ে স্ক্যাল্প বা মাথার ত্বকে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন।
ওটস, আমন্ড অয়েল এবং দুধ
আধা কাপ ওটস গুঁড়ো করে নিন। এতে দুই টেবিল চামচ আমন্ড অয়েল এবং আধা কাপ দুধ মেশান। চুলে এই হেয়ার মাস্ক লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। এই হেয়ার মাস্ক স্ক্যাল্পে পুষ্টি জোগায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
অলিভ অয়েল এবং অ্যালোভেরা
দুই টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে মাথার ত্বকে লাগান। হালকা হাতে কয়েক মিনিট ম্যাসাজ করুন। তারপর আরও কিছুক্ষণ হেয়ার মাস্কটা রেখে শ্যাম্পু করে নিন। খুশকি কমাতে দারুণ কার্যকর এই হেয়ার মাস্ক। অ্যালোভেরার ভিটামিন ই মাথার ত্বককে ময়েশ্চারাইজ রাখে।
নারকেল তেল এবং মধু
দুই টেবিল চামচ নারকেল তেলে এক টেবিল চামচ মধু মিশিয়ে চুলে ও স্ক্যাল্পে লাগিয়ে নিন। এই হেয়ার মাস্ক চুলের গোড়া মজবুত করে। চুল পড়া কমায় এবং ঝলমলে করে তোলে।
ডিম এবং মধু
চুল পড়া ও খুশকি কমাতে এই হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। একটি ডিমের সঙ্গে দুই টেবিল চামচ মধু ফেটিয়ে ভেজা চুলে লাগান। আলতো করে কয়েক মিনিট ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন।
Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications