Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
চুলে চিরুনি দিলেই গোছা গোছা উঠছে? এই হেয়ার প্যাক লাগালে ফল পাবেন এক মাসেই!
নারী-পুরুষ নির্বিশেষে বহু মানুষই আজকাল চুল পড়ার সমস্যায় নাজেহাল। কারও মাথায় টাক পড়ে যাচ্ছে, কারও আবার মাথায় চিরুনি দিলেই উঠে আসছে চুলের গোছা। বংশগত কারণ, সঠিক যত্নের অভাব, খুশকির সমস্যা, শারীরিক সমস্যা, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মতো অনেক কারণেই চুল পড়ার সমস্যা দেখা দেয়। যা নিয়ে অনেকেই অবসাদে ভুগতে থাকেন।
চুল পড়া কমাতে অনেকেই নানা নামীদামি প্রোডাক্ট ব্যবহার করেন। কিন্তু বাজারচলতি কেমিক্যালযুক্ত প্রোডাক্ট অত্যধিক ব্যবহারের ফলে ক্ষতি হয় চুলের। তাই প্রাকৃতিক উপাদান দিয়েই চুলের যত্ন নেওয়া শ্রেয়। আমাদের ঘরেই এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে, যেগুলি দিয়ে হেয়ার প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। এই সব উপাদান চুল ঝরার সমস্যা কমায় দ্রুত!

ঘরোয়া হেয়ার প্যাকের উপকরণ
কলা - পটাশিয়াম সমৃদ্ধ কলা চুলের গোড়া মজবুত করে। চুল পড়া এবং চুল ভাঙার সমস্যা কমায়।
মধু - মধু হল প্রাকৃতিক হিউমেক্ট্যান্ট। এটি চুলের আর্দ্রতা বজায় রাখে। চুলের রুক্ষ শুষ্কভাব দূর করে।
অলিভ অয়েল - অলিভ অয়েল ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ। যা চুল এবং স্ক্যাল্পে পুষ্টি জোগায়, চুলের বৃদ্ধিতে সহায়তা করে।
ডিম - প্রোটিনে ভরপুর ডিম, পাশাপাশি এটি বায়োটিনের দুর্দান্ত উৎস। ডিম চুলে পুষ্টি যোগায়, চুল মজবুত করে এবং চুলের বৃদ্ধিতেও সাহায্য করে।
হেয়ার প্যাক তৈরি ও ব্যবহারের পদ্ধতি
একটি পাকা কলা চটকে নিন মিহি করে। এতে ১-২ টেবিল চামচ মধু, ১-২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন ভাল ভাবে। এরপর একটি ডিম ফাটিয়ে মেশান এই হেয়ার প্যাকে।
চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভাল ভাবে লাগিয়ে নিন এই হেয়ার প্যাক। চুল সমেত পুরো মাথায় শাওয়ার ক্যাপ জড়িয়ে নিন। এক ঘণ্টা ঢেকে রাখুন। তারপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন। সপ্তাহে একবার এই হেয়ার প্যাক লাগালেই ফল পাবেন হাতেনাতে!



Click it and Unblock the Notifications